হুল্লোড়ে মাতোয়ারা পাক দলের সঙ্গে থাকা সুন্দরী এই রহস্যময়ী নারীটি কে ,ইন্টারনেটে ভাইরাল হল ছবি
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, তারওপর আবার ভারতকে বধ করে সাফল্য । ডবল খুশিকে ভাগ করে নিচ্ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে সেলিব্রেশনে মাতোয়ারা পাক সুন্দরীকে নিয়ে আগ্রহ সব মহলে।
ইন্টারনেটে এখন তিনি হটকেক। তিনি কে জানতে চান। তাহলে তো শুরু থেকে শুরু করতে হয়। রবিবার ওভালে ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে গেছে। মাঠ জুড়ে টুকরো টুকরো পাক ক্রিকেটারদের হুল্লোড়ের ছবি। তার মধ্যে দারুণ উজ্জ্বল এক পাক সুন্দরী। এদিন ম্যাচ চলাকালীন ওভালের গ্যালারিতেও হাজির ছিলেন এই সুন্দরী ললনা। এরপরই তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। বিভিন্ন সাইটে প্রশ্নও ওঠে কে এই সুন্দরী। ইন্টারনেটে তাঁকে নিয়েই খোঁজখোঁজ।

ইনি হলেন নাজিয়া হাফেজ। পাক দলের ক্রিকেটার মহম্মদ হাফেজের স্ত্রী। ৩৫ বছরের এই পাক ক্রিকেটার নিয়মিত পাক দলে সুযোগ না পেলেও নিঃসন্দেহে দলের তারকা ক্রিকেটার। তবে এই মুহূর্তে লাইমলাইট পড়ছে তাঁর সুন্দরী স্ত্রী-র ওপর। ২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মহম্মদ হাফেজ ও নাজিয়া। হাফিজের সরল স্বীকারোক্তি বিবাহটি ছিল প্রেম বিবাহ। আর হবে নাই বা কেন নাজিয়ার সৌন্দর্যের আকর্ষণ অস্বীকার করা তো মোটেই সহজ নন। আর এই কারণেই তো সোশ্যাল মিডিয়াও উপচে পড়েছে পাক সুন্দরীর পরিচয় জানতে।

হাফিজের দুই সন্তানের জননী অবশ্য নিজের স্বামীতেই মজে। তাঁর মতে মহম্মদ হাফিজ মিতভাষী হলেও মানুষ হিসেবে খুব ভাল। তবে দু'জনের পছন্দ আলাদা। মহম্মদ হাফিজ যেখানে দামি গাড়ি দারুণ ভালবাসেন। সেখানে বাকি পাঁচজন মেয়েদের মত তাঁরও প্রথম পছন্দ কেনাকাটা। এমনকি সঙ্গী না পেলে তিনি একা একাও কেনাকাটা করতে বেরিয়ে যান।












Click it and Unblock the Notifications