সৌরভকে নিয়ে মুখ খুললেন রবি শাস্ত্রী, কী বললেন তিনি
সৌরভ গাঙ্গুলির সঙ্গে তাঁর কোনও বিরোধ নেই। অতীতের বিবাদ ভুলে সামনের দিকেই তাকাতে চান। বুধবার এমনটাই বললেন ভারতীয় দলের নব নিযুক্ত কোচ রবি শাস্ত্রী
তাঁর সঙ্গে সৌরভ গাঙ্গুলির কোনও বিরোধ নেই। অতীতের বিবাদ ভুলে সামনের দিকেই তাকাতে চান। দুজনেই একে অপরকে শ্রদ্ধা করেন। কোচ হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে নিয়ে প্রথম মন্তব্যে এমনটাই বললেন ভারতীয় দলের নব নিযুক্ত কোচ রবি শাস্ত্রী।
যদিও এ সম্পর্কে সৌরভের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, তাঁরা দুজনেই প্রাক্তন অধিনায়ক। যুক্তি-তর্ক থাকবেই। কিন্তু উভয়েই একে অপরকে শ্রদ্ধা করেন। এখানে একা কেউ নয়, ভারতীয় ক্রিকেটই চিন্তার কেন্দ্রে রয়েছে বলে জানিয়েছেন কোহলিদের নয়া হেডস্যার।

একইসঙ্গে বোলিং কোচ হিসেবে জাহির খান এবং বিদেশ সফরে ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়কেও অভিনন্দন জানিয়েছেন শাস্ত্রী। তাদের সহযোগিতা ভারতীয় দলের পক্ষে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রবি শাস্ত্রী। এর আগে যখন তিনি ভারতীয় দলের দায়িত্বে ছিলেন, তখনও দুজনের সঙ্গে দল নিয়ে তাঁর কথা হত বলে জানিয়েছেন শাস্ত্রী।












Click it and Unblock the Notifications