শাকিবের পথে হাঁটবেন না মুস্তাফিজুর, আইপিএল ২০২১ নিয়ে নিলেন কোন দিক?
শাকিবের পথে হাঁটবেন না মুস্তাফিজুর, আইপিএল ২০২১ নিয়ে নিলেন কোন দিক?
কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল ২০২১ খেলবেন বলে জাতীয় দলের সূচি বাদ দিয়েছিলেন বাংলাদেশের অল রাউন্ডার শাকিব আল হাসান। তবে তাঁর দেখানো পথে হাঁটতে রাজি হননি সতীর্থ ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান। আইপিএল এবং জাতীয় দলের মধ্যে যে কোনও একটা দিক বেছে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার।

দেশই আগে মুস্তাফিজের কাছে
আইপিএলের আগে জাতীয় দলের দায়িত্বকে প্রধান্য দিয়েছেন মুস্তাফিজুর রহমান। বলেছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলে তিনি নির্বাচিত হলে, সব ফেলে তিনি সেই দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে আইপিএল ২০২১ খেলবেন না বলেও জানিয়ে দিয়েছেন বাংলাদেশী ফাস্ট বোলার। তাঁর কথায়, দেশের ক্রিকেট বোর্ড যা চাইবে তিনি তাই করবেন। একমাত্র দেশের টেস্ট দলের বাইরে রাখা হলে তবেই তিনি বিসিবি-র কাছে আইপিএলে খেলতে যাওয়ার জন্য এনওসি চাইবেন বলেও জানিয়েছেন মুস্তাফিজ।

মুস্তাফিজকে কিনেছে রাজস্থান
আইপিএল ২০২১-এর জন্য বাংলাদেশী ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে কিনেছে রাজস্থান রয়্যালস। বাঁ-হাতি ফাস্ট বোলারকে এক কোটি টাকায় কেনা হয়েছে।

দেশের হয়ে খেলবেন না শাকিব
আগামী এপ্রিলে বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেই সিরিজে না খেলে তিনি আইপিএলে অংশ নেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন শাকিব আল হাসান। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে ছাড়পত্রও পেয়ে গিয়েছেন শাকিব।

ক্ষুব্ধ বিসিবি
আইপিএলের জন্য জাতীয় দলে সূচি থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় শাকিব আল হাসানের সিদ্ধান্তে অখুশি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাফ জানিয়েছে, আর কয়েকদিনের মধ্যে দেশের ক্রিকেটারদের সঙ্গে তাদের চুক্তির পুনর্নবীকরণ হবে। যে যে ক্রিকেটার দেশের হয়ে তিন ফর্ম্যাটে খেলার জন্য প্রস্তুত থাকবেন, তাঁদের বোর্ডের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর অন্যথা হলে ক্রিকেটাররা চুক্তির বাাইরে চলে যেতে পারেন বলে শাকিবকে পরোক্ষে হুমকিই দিয়েছে বিসিবি।












Click it and Unblock the Notifications