এটা ঋদ্ধিমান নাকি 'স্পাইডারম্যান'? দেখুন কেমন অতিমানবীয় ক্যাচ ধরলেন ঋদ্ধি
বাংলার ঋদ্ধিমান সাহা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনে টেস্টে যেরকম একটা ক্যাচ ধরলেন তাকে অতিমানবীয় বললে খুব একটা ভুল বলা হয় না। ঋদ্ধির এই ক্যাচ নিয়ে স্যোশাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।
পুনে, ২৩ ফেব্রুয়ারি : এই মুহূর্তে তার থেকে ভালো উইকেটকিপার সারা ভারতে নেই। এটা গোটা ক্রিকেট দুনিয়া জেনে গিয়েছে। অধিনায়ক বিরাট কোহলিও যেমন বলে দিয়েছেন, টেস্ট দলে ঋদ্ধি অটোমেটিক চয়েজ। এহেন বাংলার ঋদ্ধিমান সাহা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুনে টেস্টে যেরকম একটা ক্যাচ ধরলেন তাকে অতিমানবীয় বললে খুব একটা ভুল বলা হয় না।
ঋদ্ধির এই ক্যাচ নিয়ে স্যোশাল মিডিয়ায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। তিনি রক্তমাংসের মানুষ নাকি স্পাইডারম্যান বা সুপারম্যান নাকি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
এই ক্যাচ নিয়ে ঋদ্ধিমান বলা যায় দলের সতীর্থ, মাঠে আসা দর্শক, টিভি দর্শক, টিভি ধারাভাষ্যকার সহ সকলকে বাকরুদ্ধ করে দিয়েছেন। এদিন ম্যাচের ৮২তম ওভারে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন হয়। ব্যাটসম্যান স্টিভ ও'কেফেকে ক্যাচ আউট করেন ঋদ্ধি।
প্রথম স্লিপের দিকে ধেয়ে যাওয়া ক্যাচ একেবারে উড়ন্ত অবস্থায় ঝাঁপিয়ে এক হাতে লুফে নেন ঋদ্ধিমান। এরপরে বাকী সতীর্থরা এগিয়ে এসে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। তবে অধিনায়ক কোহলি এসে ঋদ্ধিকে বুকে জড়িয়ে নেন। তখন বাকী সতীর্থরাও পিঠ চাপড়ে দেন বাংলার এই ক্রিকেটারের।
Wriddhiman Saha takes a incredible catch!
🙌 @Wriddhipops you are a SuperMan.#FlyingSahapic.twitter.com/fha1g53lO6
— Jys Gzzr (@imJSuthar) 23 February 2017
Click it and Unblock the Notifications