Mushfiqur Rahim: মুশফিকুর রহিমের অবসর! বাংলাদেশের হয়ে সর্বাধিক ওডিআই খেলার রেকর্ড তাঁরই ঝুলিতে

Mushfiqur Rahim: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বাংলাদেশ। তারপরই একদিনের আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করে দিলেন মুশফিকুর রহিম।

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৭৪টি ওডিআই খেলেছেন মুশফিকুর। তাঁর পরে রয়েছেন শাকিব আল হাসান (২৪৭টি ওডিআই)। আজ রাতে ফেসবুকে অবসরের সিদ্ধান্ত জানান তিনি।

Mushfiqur Rahim

বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার লিখেছেন, ওডিআই ফরম্যাট থেকে অবসর নিচ্ছি। যখনই আমি দেশের জন্য মাঠে নামি, একশো শতাংশের বেশি দিয়ে থাকি নিষ্ঠা ও সততা বজায় রেখে। তবে গত কয়েক সপ্তাহ আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি।

মুশফিক লেখেন, আমি আমার পরিবার, বন্ধু এবং আমার ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই যাঁদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। মুশফিকের পর এবার মাহমুদুল্লাহও ওডিআই থেকে অবসর নেবেন কিনা তা নিয়ে জল্পনা তুঙ্গে উঠল।

২০০৬ সালে হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় মুশফিকুর রহিমের। শেষ ওডিআই খেললেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিরুদ্ধে ০, নিউজিল্যান্ড ম্যাচে ২ রান করে আউট হন।

মুশফিকুর রহিম ২৭৪টি একদিনের আন্তর্জাতিকে ৭৭৯৫ রান করেছেন। ৯টি শতরান ও ৪৯টি অর্ধশতরান রয়েছে। ক্যাচ ধরেছেন ২৪৩টি, স্টাম্পিংয়ের সংখ্যা ৫৬। এ ছাড়া বাংলাদেশের হয়ে ৯৪টি টেস্ট ও ১০২টি টি২০ আন্তর্জাতিক খেলার অভিজ্ঞতা রয়েছে মুশফিকের।

মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহর ভবিষ্যৎ নির্ধারিত না হওয়া পর্যন্ত ক্রিকেটারদের সঙ্গে বার্ষিক কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বিসিবি। তার মধ্যে মুশফিকুর রহিম ওডিআই থেকে অবসর নিয়ে নিলেন। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, যে খসড়া কেন্দ্রীয় বার্ষিক চুক্তির তালিকা তৈরি হয়েছে তাতে মুশফিকুরের নাম ছিল এ ক্যাটাগরিতে।

এ প্লাস ক্যাটাগরিতে তাসকিন আহমেদের নাম রয়েছে। এ ক্যাটাগরিতে রয়েছে নাজমুল হোসেন শান্ত, মেহিদি হাসান মিরাজ, লিটন কুমার দাস ও মুশফিকুরের নাম। বি-তে রয়েছে মোমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদুল্লাহ, মুস্তাফিজুর রহমান, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানার নাম।

সি ক্যাটাগরিতে নাম রয়েছে সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসানের নাম। এ ছাড়া ডি ক্যাটাগরিতে নাসুম আহমেদ ও খলিল আহমেদ রয়েছেন। মুশফিকুরের ওডিআই থেকে অবসরের সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী বলে মন্তব্য করছেন ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+