Musheer Khan: নতুন জীবন পেয়ে ঈশ্বরকে ধন্যবাদ মুশিরের, কেমন আছেন মুম্বইয়ের তরুণ ক্রিকেটার?

শনিবার ইরানি কাপের ম্যাচ খেলতে লখনউ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটার মুখে পড়েন মুম্বইয়ের প্রতিভাবান ক্রিকেটার তথা সরফরাজ খানের ভাই মুশির খান। দুর্ঘটনার জেরে ইরানি ট্রফির ম্যাচ সহ আরও বেশ কয়েকটি ম্যাচে তাঁর খেলা ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়। মুশির খানের দুর্ঘটনা ঋষভ পন্থের স্মৃতি ফিরিয়ে আনে। কিন্ত মু্ম্বই ক্রিকেটার দুর্ঘটনার কবলে পড়লেও তাঁর চোট গুরুতর নয়।

ঘাঁড়ে ফ্রাকচার হলেও শরীরে অন্যত্র খুব একটা চোট আঘাত লাগেনি মুশিরের। ফলে হাঁটতে বা কথা বলতে কোনও রকম সমস্যা হচ্ছে না মুশিরের। রবিবার একটি ইংরেজি সংবাদ মাধ্যমের সামনে মুশির জানিয়েছেন তিনি একেবারেই ঠিক আছেন।

Musheer Khan

ইংরেজি সংবাদ মাধ্যমকে মুশির জানিয়েছেন, আমাকে নতুন জীবন দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চাই। আমি এখন ভালো আছি। আমি আর আমার বাবা উভয়েই ভালো আছি। আমার জন্য প্রার্থনা করার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।'

মুশির খানের বাবা নওশাদ খান বলেছেন, 'প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই সমস্ত মানুষকে যারা আমাদের জন্য প্রার্থনা করেছেন, আমাদের ফ্যান, আত্মীয় পরিজন সকলে কঠিন সময়ে পাশে ছিলেন। একইসঙ্গে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিসিসিআই এবং এমসিএকে তারা প্রয়োজনীয় সবরকম সাহায্য করেছেন এবং খেয়াল রেখেছেন। মুশিরের ফিটনেস সংক্রান্ত বিষয়ে তারাই পরবর্তীকালে আপডেট দেবেন। নতুন যে জীবন পেয়েছি সেটাতেই এগিয়ে যেতে হবে।'

মুম্বই দলের সঙ্গে ইরানি কাপের ম্যাচ খেলতে লখনউ যাননি মুশির। তিনি বাবার সঙ্গে আলাদাভাবে লখনউ যাচ্ছিলেন। উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা হয়েছিল । সেখান থেকে তাঁকে মেদান্ত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে নিয়ে আসা হয়। তিনি ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। সেখা‌নে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয় মুশি্রকে।

আগামী ১ থেকে ৫ অক্টোবর লখনউয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে শুরু হচ্ছে ইরানি কাপের ম্যাচ। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে। এই ম্যাচে খেলা খেলতে পারবেন না মুশির খান। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল মুশিরকে ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু ততদিন তাঁকে মাঠের বাইরে নাও থাকতে হতে পারে।

India vs Bangladesh: নির্ধারিত সময়ে শুরু হল না খেলা, কানপুর টেস্টে তৃতীয় দিনেও ভিলেন হবে বৃষ্টি?
এরআগে দলীপ ট্রফির ম্যাচে ব্যাট হাতে ১৮১ রানের ইনিংস খেলেছিলেন, রঞ্জি ট্রফির ম্যাচে দ্বিশতরান আছে মুশিরের। প্রতিভাবান এই ক্রিকেটারকে নিয়ে খুব বেশি ঝুঁকি নিতে নারাজ মু্ম্বই দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+