Musheer Khan: স্থিতিশীল মুশির খান, কত দিন মাঠের বাইরে থাকতে হবে? বিবৃতি দিল মুম্বই ক্রিকেট সংস্থা
শনিবার সাত সকালে দুর্ঘটনার মুখে পড়েন মুম্বই ক্রিকেট দলের সদস্য তথা সরফরাজ খানের ভাই মুশির খান।ইরানি ট্রফিতে অংশ নিতে বাবার সঙ্গে লখনউতে যাচ্ছিলেন তরুণ এই ক্রিকেটার। কিন্তু যাওয়ার পথেই উত্তরপ্রদেশে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েন মুশির এবং তাঁর বাবা।
দুর্ঘটনা ঘটার পর থেকেই জল্পনা শুরু হয় কতদিন মাঠের বাইরে থাকতে হবে মুশিরকে? অবশেষে দুর্ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পর মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে মুশিরের দুর্ঘটনা এবং চোটের আপডেট দেওয়া হয়েছে।

মেদান্ত হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক ভোলা সিং জানিয়েছেন, পূর্বাচল এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় আহত ক্রিকেটার মুশির খানকে ঘাড়ে ব্যথার কারণে মেদান্ত হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। অর্থোপেডিক বিভাগের প্রধান ডাঃ ধর্মেন্দ্র সিং-এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁর অবস্থা স্থিতিশীল এবং তিনি বর্তমানে বিপদ থেকে মুক্ত।'
মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে, এমসিএ-র পক্ষ থেকে বলা হয়েছে তাদের খেলোয়াড় লখনউতে সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসকদের অনুমতি পেলেই তাঁকে মুম্বইয়ে আনা হবে সেখানে তাঁর আরও উন্নততর চিকিৎসা হবে প্রয়োজনে।
মুম্বই ক্রিকেট সংস্থার পক্ষ থেকেও একটি বিবৃতি বলা হয়েছে, মুশির খানের ঘাড়ে একটি ফ্র্যাকচার ধরা পড়েছে বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, বিসিসিআই এবং মুম্বই ক্রিকেট সংস্থার মেডিকেল টিম তাঁর অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাঁর চিকিৎসার যাতে কোনও রকম ফাঁক না থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।' প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মুশির খানকে তিন মাস মাঠের বাইরে খাকতে হবে। ফলে রঞ্জির ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নেই।
আগামী ১ থেকে ৫ অক্টোবর শুরু হচ্ছে ইরানি কাপের ম্যাচ। রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বই মুখোমুখি হবে অবশিষ্ট ভারতীয় দলের বিরুদ্ধে। এই ম্যাচের আগে মুশির ছিটকে যাওয়ায় বিকল্প ক্রিকেটারকে দলে নিতে হবে মুম্বইকে। একইসঙ্গে রঞ্জি ট্রফিতে বড় ধাক্কা মুম্বইয়ের। কয়েকদিন আগেই দলীপে দুরন্ত খেলেন মুশির।












Click it and Unblock the Notifications