Ranji Trophy: সচিনের সামনে তাঁর রেকর্ড ভাঙলেন সরফরাজের ভাই, রানে ফিরে নাইট শিবিরকে স্বস্তি দিলেন শ্রেয়স
দাদা সরফরাজ খান ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে অবশেষে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। দাদার পথেই এবার হাঁটছেন ভাই মুশিরও। দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন।অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে খুব ভাল খেলেছেন মুশির। সাতটি ম্যাচে ৩৬০ রান করেছেন এবার রঞ্জি ট্রফির ম্যাচেও দাপটে হাতে দাপট দেখাচ্ছেন। ফাইনালে শতরান করেন মুশির ভাঙলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
কনিষ্ঠতম মুম্বই ক্রিকেটার হিসেবে রঞ্জি ফাইনালে বিদর্ভের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন মুশির খান। তিন দশক আগে করা সচিন তেন্ডুলকারের রেকর্ড ভাঙলেন তাঁরই উপস্থিতিতে।১৯৯৪-৯৫ মরশুমে রঞ্জির ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে শতরান করেছিলেন সচিন।এত দিন সেটাই ছিল রঞ্জি ফাইনালে মুম্বইয়ের হয়ে সব থেকে কনিষ্ঠ কোনও ক্রিকেটারের করা শতরান। ৩০ বছর পরে সেই রেকর্ড ভেঙে দিলেন মুশির।

চলতি রঞ্জি ট্রফির ফাইনালে দ্বিতীয় ইনিংসে ৩২৬ বল খেলেছেন মুশির খান।২০০৫ সালে তার জন্মের পরে রঞ্জি ফাইনালের কোনো ইনিংসে তার থেকে বেশী বল খেলেছেন মাত্র ৩ জন। বিনীত সাক্সেনা(৬৬৫ বল,২০১১-১২), করুণ নায়ার(৫৬০, ২০১৪-১৫) এবং যশ দুবে(৩৩৬,২০২১-২২) রয়েছেন এই লিস্টে।
অন্যদিকে আইপিএলজ শুরুর আগে রানে ফিরে কেকেআর শিবিরকে স্বস্তি দিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ভারতীয় ক্রিকেটারের সময়টাও খুব একটা ভালো যাচ্ছিল না। জাতীয় দলের জার্সিতে খুব একটা ছন্দে ছিলেন না। টিম থেকে বাদ পড়তেও পারতেন। ঠিক সেই সময়ই কোমরের চোটের কারণে ইংল্যান্ড সিরিজে টিম থেকে বাদ পড়ে যান।
Sachin Tendulkar at the Wankhede Stadium for Ranji Trophy Final. pic.twitter.com/nFe2DpbRua
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 12, 2024
রঞ্জি ফাইনালে পপ্রথম ইনিংসে মাত্র ৭ করে ফিরেছিলেন। বাজে আউট হওয়ার জন্য সমালোচনাও শুরু হয়েছিল শ্রেয়সকে নিয়ে, সেইসঙ্গে চিন্তা বাড়ছিল নাইট শিবিরে। তবে মঙ্গলবার বিদর্ভের বিরুদ্ধে একটুর জন্য শতরান পেলেন না তবে ৯৫ রান করে শ্রেয়স স্বস্তি দিলেন মাঠে থাকা কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। আগামী ১৫ মার্চ থেকে ইডেনে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি শিবির হবে কেকেআরের।
উল্লেখ্য এই ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সচিন, এমনকি মুম্বই শিবিরে দেখা গেল রোহিত শর্মাকেও।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications