টিট ফর ট্যাট! অশ্বিনের চালাকি থামাতে যা করলেন ভারতীয় এই ব্যাটসম্যান
শুরুটা করেছিলেন অশ্বিন। বরাবরই সাহসী স্পিনার হিসেবে তার সুনাম রয়েছে। সেই সঙ্গে বুদ্ধিমান বোলার হিসেবেও সুখ্যাতি। ব্যাটসম্যানের মন বুঝে নিয়ে সেই মতো স্ট্রাটেজি করে বোলিং করেন।
তামিলনাড়ু ক্রিকেট লিগে ব্যাটসম্যান-বোলারদের মজার কাণ্ডকারখানা!
শুরুটা করেছিলেন অশ্বিন। বরাবরই সাহসী স্পিনার হিসেবে তার সুনাম রয়েছে। সেই সঙ্গে বুদ্ধিমান বোলার হিসেবেও সুখ্যাতি। ব্যাটসম্যানের মন বুঝে নিয়ে সেই মতো স্ট্রাটেজি করে বোলিং করেন। তবে এবার তামিলনাড়ুর ঘরোয়া কুড়ি ওভারের ক্রিকেট লিগে যেন একটু বেশি মাত্রাতেই পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন। যা দেখে পাল্টা এবার অশ্বিনকে সামলানোর অস্ত্র বার করে ফেললেন ভারতীয় ওপেনার।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের বোকা বানাতে অশ্বিন বোলিংয়ের ধরণ পাল্টে ফেললে, পাল্টা ব্য়াটিং স্টাইল পাল্টে চমক দিলেন মুরলী বিজয়। অশ্বিনের স্পিন ভেল্কি সামলাতে বাঁ-হাতে ব্যাট করলেন ডানহাতি বিজয়।
Murali Vijay batting left handed 🤣 #TNPL19 #muralivijay pic.twitter.com/vekTpxfnun
— :sunglasses: (@arihantbanthia5) August 3, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>দিন্ডিগুলসের বিরুদ্ধে রুবি ওয়ারিয়ার্সের হয়ে ব্যাটিংয়র সময় ১৬ তম ওভারে অশ্বিন বল করতে এলে,শুরু থেকেই তাঁর বিরুদ্ধে বাঁ-হাতে খেলা শুরু করেন বিজয়। প্রথম বল ব্যাটের কানায় লাগলে বিজয় এক রান নেন। শুরুতে সমস্যায় পড়লেও ঐ ওভারেই পরে বাঁ-হাতে ব্যাট-বলে কানেক্ট করে রান পান বিজয়।এরপর অশ্বিনে একটি নো করলে, ফ্রি-হিটের ক্ষেত্রে ফের ডানহাতে ব্যাট করেন বিজয়। দুই ক্রিকেটারের মজার এই কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।
Click it and Unblock the Notifications