এশিয়া কাপ জয়ী ভারতীয় দল কি এবার 'মুন্নাভাই এমবিবিএস'-এ, কে কোন ভুমিকায়, দেখুন ভিডিও
রোহিশ শর্মা মুন্নাভাই! শিখর ধওয়ান সার্কিট! রবি শাস্ত্রী মুন্নাভাই-এর সহযোগী! ভাবছেন এসব কী? যা বলা হচ্ছে তা সত্যি। মুন্নাভাই-এ এবার সামিল ভারতীয় ক্রিকেট দল। এই নতুন ছবির নাম 'মুন্নাভাই রিটার্ন'।
রোহিশ শর্মা মুন্নাভাই! শিখর ধওয়ান সার্কিট! রবি শাস্ত্রী মুন্নাভাই-এর সহযোগী! ভাবছেন এসব কী? যা বলা হচ্ছে তা সত্যি। মুন্নাভাই-এ এবার সামিল ভারতীয় ক্রিকেট দল। এই নতুন ছবির নাম 'মুন্নাভাই রিটার্ন'। যেখানে মুন্নাভাই-এর চরিত্রে সঞ্জয় দত্তের জায়গা নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। সার্কিটের ভূমিকায় ছিলেন আর্শাদ ওয়ারসি। তাঁর জায়গা নিয়েছেন শিখর ধওয়ান। এছাড়াও একাধিক পার্শ্ব-চরিত্রে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া থেকে শুরু করে রবি শাস্ত্রী, বুমরাহরা।
শুক্রবার যখন এশিয়া কাপের ফাইনালে ভারত ও বাংলাদেশের ম্যাচ চলছিল সে সময় ভাইরাল হয়েছে 'মুন্নাভাই রিটার্ন'-এর এই ভিডিও। যদিও এই এটি মর্ফড ভিডিও। কৌশলে মুন্নাভাই এমবিবিএস-এর একটি গানের চরিত্রগুলির মপথের সঙ্গে মানানসই করে ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের মুখের ছবি বসিয়ে দেওয়া হয়েছে। টুইটারে এই ভিডিওটি পোস্ট করেছেন ঋষভ শ্রীবাস্তব বলে একজন। তিনি নিজে এই ভিডিওটি বানিয়েছেন।
Munna Bhai MBBS featuring Indian Team 😂😂😂
It's Celebration Time 😍#INDvBAN #AsiaCupFinal #MakeRohitIndianCaptain pic.twitter.com/UqhiBfEPfH
— Rishabh Srivastava (@AskRishabh) September 28, 2018
মুন্নাভাই ভারতীয় সিনেমার ইতিহাসে একটিঅনবদ্য সিরিজ। যার নামভূমিকায় অভিনয় করে সঞ্জয় দত্ত এবং ছবিতে তাঁর সাগরেদ মানে সার্কিট-এর চরিত্রে অভিনয় করা আর্শাদ ওয়ারসি এক অমরজুটি বনে গিয়েছেন। রাজকুমার হিরানির পরিচালিত সিনেমা ভারতীয় সিনেমার নয়া ফরম্যাটের এক উজ্জ্বল প্রতীক। ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স মুন্নাভাই ও তাঁর গ্যাং-এর মতোই 'বিন্দাস' বলে মনে করছেন ঋষভ।
Click it and Unblock the Notifications