Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL : মুম্বই বনাম পুনে : ব্যাটে-বলে কারা এগিয়ে, প্রধান খেলোয়াড় কারা? দেখুন তুল্যমূল্য বিশ্লেষণ

মুম্বই-পুনে ম্যাচে দু'দলের কারা হতে পারে ম্যাচ উইনার, ব্যাটে-বলে শক্তির বিচারে কারা এগিয়ে, জেনে নেওয়া যাক একনজরে।

আইপিএলের প্রথম প্লে অফ কোয়ালিফায়ার এদিন মঙ্গলবার খেলা হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এদিন যে দল জিতবে সরাসরি তাঁরা চলে যাবে ফাইনালে। আর যে দল হারবে তাঁদের খেলতে হবে প্লে অফ এলিমিনেটর। সেখানে জিতলে থাকছে ফাইনাল খেলার সুযোগ।

মুম্বই-পুনে ম্যাচ মানেই তা মহারাষ্ট্র ডার্বি নামে পরিচিত। একই রাজ্যের দুটি দল আইপিএল খেলছে। ফলে সবসময়ই এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী থাকে। এই ম্যাচে দু'দলের কারা হতে পারে ম্যাচ উইনার, ব্যাটে-বলে শক্তির বিচারে কারা এগিয়ে, জেনে নেওয়া যাক একনজরে।

মুম্বইয়ের ব্যাটিং

মুম্বইয়ের ব্যাটিং

প্রতিবারের মতো এবছরও মুম্বই ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। প্রথম থেকে শুরু করে আট-নয় নম্বর পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে। শুরুতে পার্থিব প্যাটেলের সঙ্গে জস বাটলারের জায়গায় লেন্ডল সিমন্স খারাপ বিকল্প নন। এরপরে রোহিত শর্মা, অম্বাতি রায়াডু, কায়রন পোলার্ড, হার্দিক ও ক্রুণাল পাণ্ড্য পর্যন্ত সাতজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন। এরপরে হরভজন সিংও ব্যাট হাতে কার্যকর ভূমিকা নিতে পারেন। মুম্বইয়ের হয়ে সবচেয়ে যেটা ভরসার তা হল লোয়ার মিডল অর্ডারে দুই পাণ্ড্য ব্রাদার্স ও পোলার্ডের মতো হার্ড হিটার যেকোনও জায়গা থেকে ম্যাচ বের করে নেওয়ার ক্ষমতা রাখেন।

মুম্বইয়ের বোলিং

মুম্বইয়ের বোলিং

পেস-স্পিন দুই বিভাগেই মুম্বই শক্তিশালী। স্পিনে হরভজনের সঙ্গে ক্রুণাল পাণ্ড্য রয়েছেন। এছাড়া পেস বোলিংয়ে হার্দিকের সঙ্গে মিচেল ম্যাকক্লেনেঘন নিয়মিত উইকেট তুলছেন। এবং ডেথ ওভারে জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গার বিষাক্ত ইয়র্কার বিপক্ষ ব্যাটসম্যানদের স্লগ করা আটকাচ্ছে। ফলে বোলিংও দারুণ শক্তি মুম্বইয়ের।

পুনের ব্যাটিং

পুনের ব্যাটিং

এই আইপিএলে পুনের হয়ে ওপেনিংয়ে দারুণ খেলছেন নবাগত রাহুল ত্রিপাঠী। পুনে দলের বড় ভরসা তিনি। এছাড়া রয়েছেন স্টিভ স্মিথ ও মহেন্দ্র সিং ধোনি। বেন স্টোকসের ফিরে যাওয়া নিঃসন্দেহে পুনে দলের কাছে বিশাল ক্ষতি। সেই ক্ষত সামলে মূলত এই তিনজনকেই দায়িত্ব নিয়ে বড় রান করতে হবে। রাহানে থাকলেও তিনি এবছর ফর্মে নেই। এছাড়া মনোজ তিওয়ারি দারুণ খেললেও বড় ম্যাচে কী করেন সেটাই দেখার। ফলে স্মিথ নির্ভর পুনে কীভাবে মুম্বইয়ের বিপক্ষে ব্য়াটিং করে সেটাই এখন দেখার।

পুনে বোলিং

পুনে বোলিং

বোলিংয়েও পুনের বড় ধাক্কা অলরাউন্ডার বেন স্টোকস ও স্পিনার ইমরান তাহিরের না থাকা। দুজনেই ম্যাচ উইনার। সেটা নিঃসন্দেহে পুনেকে ধাক্কা দেবে। তবে জয়দেব উনাদকাট, ওয়াশিংটন সুন্দর, ড্যান ক্রিশ্চিয়ান, শার্দুল ঠাকুররা ভালো পারফর্ম করলে বোলিংয়ে ভালো কিছু আশা করা যেতেই পারে।

মুম্বইয়ের ম্যাচ উইনার

মুম্বইয়ের ম্যাচ উইনার

মুম্বই দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, লেন্ডল সিমন্স, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ড্য, লাসিথ মালিঙ্গা- এরা প্রত্যেকেই নিজের দিনে সেরা। এদের যেকোনও দুজন ভালো পারফর্ম করলে পুনে ম্যাচ পকেটে পুরবে মুম্বই।

পুনের ম্যাচ উইনার

পুনের ম্যাচ উইনার

রাইজিং পুনে সুপারজায়ান্টস দলে বেন স্টোকসের অনুপস্থিতি সব জায়গাতেই অনুভূত হবে। তবে রাহুল ত্রিপাঠী, স্টিভ স্মিথ, মহেন্দ্র সিং ধোনি, অজিঙ্ক রাহানে- এরা প্রত্যেকেই ম্যাচ উইনার। তবে অন্তত দুজনকে ব্যাটিংয়ে দায়িত্ব সামলাতে হবে। আর বোলিংয়ে জয়দেব উনাদকাট পুনেকে ম্যাচ জেতাচ্ছেন। পুনেকে জিততে গেলে উনাদকাটকে ভালো বল করতে হবে।

{promotion-urls}

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+