রঞ্জিতে বেলাইন মুম্বই, পৃথ্বী-রাহানদের ফ্লপ ব্যাটিং

ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় রাউন্ডের ম্যাচে রেলওয়েসের সামনে বেলাইন মুম্বই। এদিন রেলওয়েসের বোলিং আক্রমণের সামনে মাত্র ২৮.৩ ওভার টিঁকতে পারল মুম্বই।

ওয়াংখেড়েতে রঞ্জি ট্রফির এলিট গ্রুপের তৃতীয় রাউন্ডের ম্যাচে রেলওয়েসের সামনে বেলাইন মুম্বই। এদিন রেলওয়েসের বোলিং আক্রমণের সামনে মাত্র ২৮.৩ ওভার টিঁকতে পারল মুম্বই। ১১৪ রানে সূর্যকুমার যাদবের দল অলআউট হয়েছে। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রেলওয়েস।

রঞ্জিতে বেলাইন মুম্বই, পৃথ্বী-রাহানদের ফ্লপ ব্যাটিং

৮ মাসের নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের পর সৈয়দ মুস্তাকে ৫ ইনিংসে তিন অর্ধশতরান করেছিলেন পৃথ্বী। এরপর বরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দ্বিশতরান পেয়েছিলেন পৃথ্বী শ। এদিন অবশ্য ডানহাতি ওপেনার ব্যাটে কামাল দেখাতে পারেননি।

১২ রান করে অমিত মিশ্র'র বোলিংয়ে ক্যাচ দিয়ে আউট হন। তিন নম্বরে অজিঙ্ক রাহানে ৫ রান করে সাজঘরে ফেরেন। মিডল অর্ডারে সিদ্ধেথ লাড ১৪ রান করেছেন।

অধিনায়ক সূর্যকুমার যাদব ৪০ বলে ৩৯ রান করলেও বাকিরা সঙ্গ দিতে না পারায় মুম্বইয়ের প্রথম ইনিংস ১১৪ রানে গুটিয়ে যায়।রেলওয়েসের হয়ে টি প্রদীপ ১০.৩ ওভার বল করে ৬টি উইকেট নিয়েছেন। অমিত মিশ্র ৩ উইকেট নেন। জবাবে প্রথম দিনের শেষে রেলওয়েস প্রথম ইনিংসে ৩৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৬ রান তুলেছে। মুম্বইয়ের থেকে তারা এখন ২ রানে পিছিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+