মুম্বই টেস্টে দ্বিশতরান বিরাটের, দিনের শেষে ইংল্যান্ড ১৮২/৬, জয়ের কাছাকাছি ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে চালকের আসনে ভারত। সৌজন্য অধিনায়ক বিরাট কোহলির অনবদ্য দ্বিশতরান। এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে দ্বিশতরান পূরণ করেন কোহলি। আউট হন ২৩৫ রানে।

মুম্বই, ১১ ডিসেম্বর : ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টে চালকের আসনে ভারত। সৌজন্য অধিনায়ক বিরাট কোহলির অনবদ্য দ্বিশতরান। এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে দ্বিশতরান পূরণ করেন কোহলি। শেষপর্যন্ত আউট হন ২৩৫ রানে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৮২ রানে ৬ উইকেট খুঁইয়ে ধুঁকছে। পঞ্চম দিন টেস্ট জিতে সিরিজ ৩-০ ব্যবধানে জিতে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

মুম্বই টেস্টে দ্বিশতরান কোহলির, কোন কোন বিরাট কীর্তি তিনি ছুঁলেন? জেনে নিন একনজরে

টেস্টে এমন রেকর্ড করলেন কোহলি যা ডন ব্র্যাডম্যানেরও নেই

এদিন কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছেন জয়ন্ত যাদব। তিনিও ১০৪ রান করে আউট হন। সবমিলিয়ে ভারতের ইনিংস শেষ হয়েছে ৬৩১ রানে। এবং ২৩১ রানে এগিয়ে যায় ভারত। ইংল্যান্ডের হয়ে জো রুট ৭৭ রান করেন। জনি বেয়ারস্টো ৫০ রানে অপরাজিত রয়েছেন।

মুম্বই টেস্টে চালকের আসনে ভারত : দ্বিশতরান বিরাটের

শনিবার ভারতের ইনিংসকে টেনে নিয়ে যান মুরলী বিজয়। তিনি ১৩৬ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হলে মাঝে পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। করুণ নায়ার (১৩), পার্থিব প্যাটেল (১৫), রবিচন্দ্রণ অশ্বিন (০) কেউ রান পাননি।

কোহলিকে কিছুটা সঙ্গ দেন জাদেজা (২৫)। তবে তিনিই বড় শট মারতে গিয়ে উইকেট দিয়ে ফেরেন। এরপরে নামে জয়ন্ত যাদব। তাঁকে সঙ্গ নিয়ে কোহলি ইনিংসে টেনে নিয়ে যান। এদিন সকাল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন দুজনে। কোহলি দেড়শো ও পরে দ্বিশতরান পূরণ করেন। এদিকে যাদবও নিজের শতরান পূরণ করেন।

এখনও ভারতের হাতে রবিবারের তিনটি সেশন রয়েছে। ভারতের চেয়ে ৪৯ রানে পিছিয়ে ইংল্যান্ড। ফলে পঞ্চম দিন জেতা শুধু সময়ের অপেক্ষা। আপাতত সেই লক্ষ্যেই এগোচ্ছে কোহলি ব্রিগেড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+