মুম্বই টেস্টে দ্বিশতরান কোহলির, কোন কোন বিরাট কীর্তি তিনি ছুঁলেন? জেনে নিন একনজরে

ফের প্রয়োজনের সময়ে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। মুম্বই টেস্টে ফের একবার দ্বিশতরানের ইনিংস খেললেন তিনি। এই টেস্টে বিরাট অনন্য সব মাইলফলক স্পর্শ করেছেন। একনজরে চোখ বুলিয়ে নিন সেদিকেই।

ফের প্রয়োজনের সময়ে জ্বলে উঠল বিরাট কোহলির ব্যাট। মুম্বই টেস্টে ফের একবার দ্বিশতরানের ইনিংস খেললেন তিনি। টেলএন্ডার জয়ন্ত যাদবকে সঙ্গে নিয়ে নিজের দ্বিশতরান পূরণ করেন তিনি। একইসঙ্গে ভারতকে প্রথম ইনিংসে অনেকটা লিডে নিয়ে গিয়েছেন তিনি।

মুম্বই টেস্টের আগে পাঁচ ম্যাচের সিরিজে ভারত ইতিমধ্যে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে রয়েছে। এই টেস্টে জিতে গেলে আনুষ্ঠানিকভাবে সিরিজ পকেটে চলে আসবে ভারতের। এই অবস্থায় টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৪০০ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে মুরলী বিজয় অনবদ্য ১৩৬ রানের ইনিংস খেলেন। তাঁকে সঙ্গ দেন পূজারা (৪৭) ও পরে বিরাট কোহলি। মুরলী আদিল রশিদের বলে আউট হলে গেলেও পরে ইনিংস টেনে নিয়ে যান কোহলি। জয়ন্ত যাদবের সঙ্গে পার্টনারশিপ করে তিনি দেড়শোর বেশি লিড এনে দিয়েছেন ভারতকে।

তবে এই টেস্টে বিরাট অনন্য সব মাইলফলক স্পর্শ করেছেন। একনজরে চোখ বুলিয়ে নিন সেদিকেই।

সব ফর্ম্যাটেই ৫০ এর বেশি ব্যাটিং গড়

সব ফর্ম্যাটেই ৫০ এর বেশি ব্যাটিং গড়

টেস্ট, একদিনের ম্যাচ ও টি ২০ ক্রিকেট, সবকটিতেই বিরাটের ব্যাটিং গড় ৫০ এর বেশি, যা বিশ্বে আর কারও নেই। টেস্টে ৫০.১, একদিনের ম্যাচে ৫২.৯ ও টি২০-তে ৫৭.১ গড় যা একটি রেকর্ড।

ছুঁলেন শচীনকে

ছুঁলেন শচীনকে

মুম্বই টেস্টে ১৫তম শতরান করে বিরাট শচীনকে ছুঁলেন। দুজনেরই ৮৯টি ইনিংস লেগেছে। তবে এইক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছেন লিটল মাস্টার সুনীল গাভাসকর। তিনি ৭৭টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছেন।

অধিনায়ক হিসাবে স্পর্শ গাভাসকরকে

অধিনায়ক হিসাবে স্পর্শ গাভাসকরকে

অধিনায়ক হিসাবে কোনও টেস্ট সিরিজে ৫০০ বা তার বেশি রান করলেন বিরাট। এর আগে এই কৃতিত্ব ছিল শুধু সুনীল গাভাসকরের। তিনি দুটি সিরিজে ৫০০ বা তার বেশি রান করেন।

বছরের সেরা ব্যাটসম্যান

বছরের সেরা ব্যাটসম্যান

২০১৬ সালে প্রথম ব্যাটসম্যান হিসাবে একই ক্যালেন্ডার বছরে ৪টি টেস্ট শতরান করেন বিরাট। এবছর আর কোনও ব্যাটসম্যানের এই কৃতিত্ব নেই।

এক বছরে ১ হাজার টেস্ট রান

এক বছরে ১ হাজার টেস্ট রান

এইবছর প্রথমবার বিরাট এক ক্যালেন্ডার বছরে টেস্টে ১ হাজারের বেশি রান করলেন। এবছর চতুর্থ ব্যাটসম্যান হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।

শচীন-দ্রাবিড়কে স্পর্শ

শচীন-দ্রাবিড়কে স্পর্শ

এর আগে ভারতীয় অধিনায়ক হিসাবে টেস্টে একবছরে ১ হাজারের বেশি রান করেছেন শচীন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন বিরাট কোহলিও।

রাহুলকে ছুঁলেন কোহলি

রাহুলকে ছুঁলেন কোহলি

এর আগে ২০১১ সালে শেষবার ভারতীয় হিসাবে রাহুল দ্রাবিড় এক ক্যালেন্ডার বছরে টেস্টে ১ হাজারের বেশি রান করেছিলেন। পাঁচ বছর পরে বিরাট সেই রেকর্ড স্পর্শ করলেন।

বিরাটের বিশ্বরেকর্ড

বিরাটের বিশ্বরেকর্ড

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসাবে পরপর তিনটি টেস্ট সিরিজে দ্বিশতরান করলেন বিরাট। এবছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০, অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১১ ও এই টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেললেন বিরাট, যে কৃতিত্ব আর কোনও ব্যাটসম্যানের নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+