মুম্বই ইন্ডিয়ান্সের ভরসা পেস, ব্যাটে আস্থা পাঞ্জাবের
ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বদলার ম্যাচে দলের পেস অ্যাটাকেই ভরসা রাখছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।
ঘরের মাঠে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে বদলার ম্যাচে দলের পেস অ্যাটাকেই ভরসা রাখছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা।

অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদকে ঘরের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা কিংস ইলেভেন, মুম্বই জয় করে আইপিএলের পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠতে, ব্যাটিংকেই প্রধান্য দিচ্ছে। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের দুই নায়ক কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়ালকে এদিন সকালে নেটে অনেকক্ষণ ব্যাট করতে দেখা যায়। নেটে লম্বা শট নিতে দেখা যায় বিধ্বংসী ক্রিস গেইলকেও।
আইপিএলের চলতি মরশুমেই, এর আগে মুখোমুখি হয়েছিল দুই দল। ঘরের মাঠ মোহালির আই এস বিন্দ্রা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হারিয়েছিল রবিচন্দ্রন অশ্বিনের কিংস ইলেভেন। সে ম্যাচের বদলা নিতে মরিয়া রোহিতের মুম্বই, আইপিএলে নবাগত আলজাররি জোসেফের উপরই ভরসা রাখছে। জোসেফের ৬ উইকেটের দৌলতেই, গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে তাদের ঘরের মাঠে ৪০ রানে হারিয়েছিলেন রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়ারা। জোসেফকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন রাহুল ছাহার ও জাসপ্রিত বুমরারা।
ওদিকে, কেএল রাহুল, মায়াঙ্ক আগরওয়ালের দুরন্ত ফর্মের পাশাপাশি, বোলিং বিভাগে অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মুরগান অশ্বিন, সাম কুরানরাও আস্থা জোগাচ্ছে প্রীতি জিন্টার কিংস ইলেভেনকে। তুল্যমূল্য লড়াইয়ের আশায় মুম্বই ও পাঞ্জাবের ম্যাচ ঘিরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টিকিটের চাহিদা তুঙ্গে।












Click it and Unblock the Notifications