IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতের দলে একটি পরিবর্তন

IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স, দলে একাধিক পরিবর্তন

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। চলতি মরসুমে একেবারেই ভাল খেলতে পারছে না মুম্বই। এখনও পর্যন্ত চারটি খেলে চারটিতেই হেরেছে মুম্বই। পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচ থেকে জয়ের সরণিতে ফিরতে চাইবে পাঁচ বারের লিগ চ্যাম্পিয়নরা।

IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতের দলে একটি পরিবর্তন

ময়ঙ্ক আগারওয়ালের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে একটি পরিবর্তন এনেছেন রোহিত। রমনদীপের পরিবর্তে দলে এসেছেন টাইমাল মিলস। এ দিনে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নেওয়া মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা বলেন, "আগে যেই পিচে খেলেছি, সেই একই রকম লাগছে এই পিচও। এই উইকেটে পেসাররা সুবিধা পাবে। সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের দলে একটা পরিবর্তন রয়েছে। রমনদীপের পরিবর্তে প্রথম একাদশে ফিরেছেন টাইমাল মিলস।"

টসে হারলেও খুব একটা চিন্তিত নন, পাঞ্জাব কিংসের অধিনায়ক ময়ঙ্কা আগারওয়াল বলেছেন, "টস নিয়ে আমরা চিন্তিত ছিলাম না। সব কিছুর জন্যই তৈরি ছিলাম আমরা। দলের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই। আমরা ভাল ক্রিকেট খেলছি।" পাশাপাশি ফিল্ডিং কোচ জন্টি রোডসের প্রশংসা করে তিনি বলেন, "জন্টি দারুণ মানুষ, ওনাকে পাশে পাওয়াটা দারুণ ব্যপার।"

IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতের দলে একটি পরিবর্তন

পর পর চার ম্যাচ হেরে এই মুহূর্তে লিগ টেবলে একদম তলানিতে রয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।

মুম্বই ইন্ডিয়ান্স: পাঞ্জাব কিংস চার ম্যাচে দু'টি জিতে এবং দু'টি হেরে চার পয়েন্ট নিয়ে লিগ তালিকার সাত নম্বরে রয়েছে।

রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, কাইরন পোলার্ড, জয়দেব উনাদকাট, মুরুগন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, বিশাল থাম্পি

পাঞ্জাব কিংস:
ময়ঙ্ক আগারওয়াল (অধিনায়ক), শিখর ধাওয়ান, জনি বেয়ারস্ট্রো (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, ওডেন স্মিথ, শাহরুখ খান, কাগিসো রাবাডা, রাহুল চাহার, বৈভব অরোরা, অর্শদীপ সিং

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+