IPL 2024: সানরাইজার্স ম্যাচের আগে ফুরফুরে রোহিতরা, হায়দরাবাদী বিরিয়ানিতে মজলেন মুম্বই ক্রিকেটাররা, দেখুন ভিডিও
গুজরাতের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স দলকে। কিন্তু বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে ফুরফুরে মেজাজে হার্দিক পাণ্ডিয়া ব্রিগেড। নিজামের শহরে এসে হায়দরাবাদী বিরিয়ানির স্বাদে মজলেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটাররা।
সানরাইজার্স ম্যাচের আগে মুম্বই শিবিরে হয়ে গেল ছোটখাটো খাদ্য উত্সব। রোহিতদের খাদ্য তালিকায় ছিল হায়দরাবাদের বিশেষ বিরিয়ানি। চিকেন এবং মটনের একাধিক পদ ছিল মুম্বইয়ের ক্রিকেটারদের জন্য। ছিল রায়তা এবং আরও কিছু পদ। টিম র হোটেলেই নৈশভোঝের এমন আয়োজনে উচ্ছ্বসিত রোহিতেরা।

মুম্বই ক্রিকেটাররা কিন্তু জমিয়ের হায়দরাবাদী রসনার স্বাদ নিলসেন। এইবারই টুর্নামেন্টে প্রথমবার নয়। নিজাম শহরে ভ্রমণ করার সময় দলগুলি প্রায়ই বিখ্যাত খাবারটি খাওয়ার চেষ্টা করে। এর আগে, ওয়ানডে বিশ্বকাপের সময়, পাকিস্তান ক্রিকেট দলও হায়দরাবাদী বিরিয়ানি খেয়েছিল।
এরআগে ২০২৩ সালের আইপিএলে নিজের জাত চিনিয়েছেন হায়দরাবাদী এই ক্রিকেটার। রোহিত শর্মার ভূয়সী প্রশংসাও পেয়েছেন তরুণ তিলক।এর আগের বছরে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দল সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে হায়দরাবাদে এলে তিলক ভার্মার বাড়িতে নৈশভোজে আসেন। রোহিত শর্মা সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার আসেন তিলকের বাড়িতে।
खातिरदारी koi apne Tilak se seekhe 😋💙#MumbaiMeriJaan #MumbaiIndians | @TilakV9 pic.twitter.com/LnWPtDyWkR
— Mumbai Indians (@mipaltan) March 26, 2024
প্রথম ম্যাচে হারলেও খুব একটা চাপ নিচ্ছে না মুম্বই দল। তবে মু্ম্বইয়ের অস্বস্তির কারণ সূর্যকুমার যাদব।শ্রেয়স আইয়ার, কেএল রাহুল ফিটনেস টেস্ট পাস করলেও এখনও ছাড়পত্র পেলেন না সূর্যকুমার যাদব। রিপোর্ট অনুযায়ী, তিনি এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির থেকে ফিটনেস সার্টিফিকেট পাননি।












Click it and Unblock the Notifications