আইপিএল ২০২০তে কে কোন পুরস্কার জিতলেন জেনে নিন, চ্যাম্পিয়ন ও রানার্স দল কত কোটি জিতল?
দিল্লিকে হারিয়ে আইপিএল ২০২০ জিতল মুম্বই, কমলা টুপি জিতলেন লোকেশ রাহুল, বেগুনি টুপি জিতলেন কাগিসো রাবাদা,একনজরে আইপিএল ১৩তে কে কোন পুরস্কার জিতলেন
ফাইনালে ব্যাট হাতে জ্বলে উঠলেন রোহিত শর্মা। ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে মুম্বইকে আইপিএল ফাইনাল জেতালেন হিটম্যান। তাঁর ৫১ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস ভর করেই ১৫৭ রান তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জিতে আইপিএল ২০২০-র চ্যাম্পিয়ন মুম্বই। ২০১৯ এর পর ২০২০, এই নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০, সব মিলিয়ে পাঁচবার আইপিএল ট্রফি জিতল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।

একনজরে আইপিএল ২০২০ তে কে কী পুরস্কার পেলেন জেনে নেওয়া যাক।
১) ফাইনালে ম্যাচে সেরা ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লেতে এদিন দিল্লির বিরুদ্ধে বোল্ট ২টি উইকেট নেন। ম্যাচে ৩০ রান খরচে সব মিলিয়ে ৩টি উইকেট নিয়েছেন। মরসুমে ১৫ ম্যাচে সংগ্রহ ২৫ উইকেট।
২) আইপিএলের সেরা যুব ক্রিকেটার- আইপিএল ২০২০তে সেরা যুব ক্রিকেটারের পুরস্কার পেলেন দেবদূত পড়িক্কল। আইপিএলে অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে শুরু করেছিলেন। মরসুমে ১৫ ম্যাচে ৫টি অর্ধশতরান হাঁকিয়েছেন। সব মিলিয়ে সংগ্রহ ৪৭৩ রান। সর্বোচ্চ সংগ্রহ ৭৪ রান। ১০লক্ষ টাকা জিতলেন পড়িক্কল।
৩) টুর্নামেন্টের সেরা গেম চেঞ্জার হলেন লোকেশ রাহুল। সেরা গেম চেঞ্জার হয়ে রাহুল ১০ লক্ষ টাকা জিতলেন।
৪) টুর্নামেন্টের সেরা স্ট্রাইকার পুরস্কার পেলেন কাইরন পোলার্ড
৫) মরসুমে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর পুরস্কার জিতলেন মুম্বইয়ের ঈশান কিশান। আইপিএল ২০২০তে সবচেয়ে বেশি ৩০ টি ছক্কা হাঁকিয়েছেন ঈশান কিশান। মুম্বইয়ের ঈশানও ১০ লক্ষ টাকা পেলেন।
৬) পাওয়ার প্লে-র সেরা ক্রিকেটার হলেন মুম্বইয়ের ট্রেন্ট বোল্ট। পাওয়ার প্লেতে সেরা বোলিংয়ের সুবাদে এই পুরস্কার জিতলেন তিনি।
৭) বেগুনি টুপি জিতলেন কাগিসো রাবাদা। আইপিএল ২০২০তে এবছর ৩০টি উইকেট নিয়েছেন প্রোটিয়া ক্রিকেটার। ১০ লক্ষ টাকা জিতলেন রাবাদা।
৮) কমলা টুপির মালিক হলেন লোকেশ রাহুল। আইপিএল ২০২০তে ১৪ ম্যাচ খেলে রাহুল ৬৭০ রান হাঁকান। ১০ লক্ষ টাকা জিতলেন রাহুল।
৯) সবচেয়ে কার্যকরী ক্রিকেটার পুরস্কার জিতলেন জোফা আর্চার। ১৪ ম্যাচে ২০টি উইকেট নিয়েছেন আর্চার। ১০ লক্ষ টাকা জিতলেন আর্চার।
১০) রানার্স হয়ে ১২.৫ কোটি টাকা জিতল শ্রেয়স আইয়ারের দিল্লি ক্যাপিটালস।
১১) চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ২০ কোটি টাকা জিতল।
১২) প্লে অফে থেকে ছিটকে যাওয়া সানরাইজার্স ও আরসিবি ৬.২৫ কোটি টাকা করে জিতল।












Click it and Unblock the Notifications