ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে নামছে রোহিতের মুম্বই, বিপক্ষে বিরাটের ব্যাঙ্গালোর

মঙ্গলবার ওয়াংখেড়ের মাঠে সম্মুখ সমরে মুম্বই বনাম ব্যাঙ্গালোর।

মঙ্গলবার ওয়াংখেড়ের মাঠে সম্মুখ সমরে মুম্বই বনাম ব্যাঙ্গালোর। তিনটি ম্যাচ খেলে তিনটিতে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরও এবারের আইপিএল ভালো শুরু করেনি। কষ্টার্জিত জয় এসেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে। এই অবস্থায় টুর্নামেন্টে টিঁকে থাকতে হলে মুম্বই ও ব্যাঙ্গালোর দুই দলকেই জিততে হবে।

ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে নামছে মুম্বই, বিপক্ষে ব্যাঙ্গালোর

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালস আরসিবি-র বিরুদ্ধে ২১৭ রান তোলে বেঙ্গালুরুর চিন্নাস্বামীর মাঠে। সেই রান তাড়া করতে নেমে ১৯৮ রানে থামে কোহলিদের ইনিংস। ১৯ রানে হারতে হয়েছে বিরাটদের।

এদিকে মুম্বইও তাদের ঘরের মাঠে শেষ ম্যাচ দিল্লির বিরুদ্ধে হেরেছে। ১৯৪ রান তুলেছিল মুম্বই। তবে জেসন রয়ের অনবদ্য ব্যাটসম্যানশিপে ম্যাচ পকেটে পুরে নেয় দিল্লি।

সবমিলিয়ে ব্যাটে-বলে শুরুটা ভালো হয়নি দুই দলেরই। বিরাট কোহলি নিজে রান পেলেও এখনও নিজেকে মেলে ধরতে পারেননি রোহিত শর্মা। নিজেকে ব্যাটিং অর্ডারে চার নম্বরে নামিয়ে এনেছেন তিনি। সেটাও রোহিতের রান না পাওয়ার কারণ হতে পারে। যদিও দিল্লির বিরুদ্ধেও মিডল অর্ডারে তিনি ব্যাট করবেন।

মিডল অর্ডারে কায়রন পোলার্ড ও দুই পান্ডিয়া ভাইরা জ্বলে উঠলে ঘরের মাঠে মুম্বই প্রথম জয় পেতেই পারে। এখন দেখার বিরাটের বেঙ্গালুরুকে থামাতে পারে কিনা রোহিতের মুম্বই।

ব্যাঙ্গালোর দল

ব্যাঙ্গালোর দল

বিরাট কোহলি, মঈন আলি, কোরি অ্যান্ডারসন, মুরুগান অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অনিকেত চৌধুরী, কলিন ডি গ্র্যান্ডহোম, কুইন্টন ডি কক, পবন দেশপাণ্ডে, এবি ডিভিলিয়ার্স, অনিরুদ্ধ জোশী, সরফরাজ খান, কুলবন্ত খেজরোলিয়া, ব্রেন্ডন ম্যাককালাম, মনদীপ সিং, মহম্মদ সিরাজ, পবন নেগি, পার্থিব প্যাটেল, নবদীপ সাইনি, টিম সাউদি, মনন ভোহরা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব

মুম্বই দল

মুম্বই দল

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, রাহুল চাহার, বেন কাটিং, অখিল ধনঞ্জয়, জেপি ডুমিনি, ইশান কিষণ, সিদ্ধেশ লাড, এভিন লিউয়িস, শরদ লাম্বা, মায়াঙ্ক মারকান্ডে, মিচেল ম্যাকক্লেনেঘন, মহসিন খান, মুস্তাফিজুর রহমান, এমডি নিধেশ, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, কায়রন পোলার্ড, অনুকুল রায়, প্রদীপ সাঙ্গওয়ান, তাজিন্দর সিং, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, সূর্যকুমার যাদব

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+