জসপ্রীত বুমরার জন্মদিনে আব্দুল রাজ্জাককে ব্যঙ্গ মুম্বই ইন্ডিয়ান্সের
জসপ্রীত বুমরার জন্মদিনে আব্দুল রাজ্জাককে ব্যঙ্গ মুম্বই ইন্ডিয়ান্সের
বিশ্বের তাবড় ব্য়াটসম্যানের ত্রাস জসপ্রীত বুমরা যখন স্বমূর্তিতে অবতীর্ণ হননি, তখন তাঁকে খুঁজে বের করেছিল মুম্বই ইন্ডিয়ান্স। এই দলের হয়েই আইপিএল-এ খেলে বিশ্বের নজর টানা বুমরা, এখন ভারতীয় বোলিং-র স্তম্ভ। বুমরার উত্থানের সাক্ষী মুম্বই ইন্ডিয়ান্স যে তাঁর অপমান বরদাস্ত করবে না, সেটাই তো স্বাভাবিক। তাই পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাককে দারুণ জবাব দিল মুকেশ আম্বানির দল।
দুই দিন আগে ভারতের ফাস্ট বোলিং-র সেরা অস্ত্র জসপ্রীত বুমরাকে 'শিশু বোলার' বলে কটাক্ষ করেছিলেন পাকিস্তানের প্রাক্তন অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক। বলেছিলেন, তিনি নিজের ক্রিকেট কেরিয়ারে বিশ্বমানের বোলারদের সামলেছেন। বুমরা সেই গোত্রে পড়েন না। রাজ্জাক জুড়েছিলেন, বুমরা শিশু তো! তাই ভারতীয় ফাস্ট বোলারের বিরুদ্ধে খেলা তাঁর কাছে কোনও ব্যাপার নয় বলেও দাবি করেছিলেন রাজ্জাক।
From a ‘baby bowler’ to a world-beater 💥💙😋#BoomBoozled #OneFamily #CricketMeriJaan #MumbaiIndians @Jaspritbumrah93 pic.twitter.com/aIj447ucpc
— Mumbai Indians (@mipaltan) December 6, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>জসপ্রীত বুমরা নিজে এ ব্যাপারে কিছু না বললেও তাঁর হয়ে মুখ খোলেন ভারতের প্রাক্তন অল-রাউন্ডার ইরফান পাঠান। বুমরার আইপিএল দল মুম্বই ইন্ডিয়ান্সও নাম না করেও রাজ্জাককে নিয়ে মসকরা করেছেন। বুমরার জন্মদিন উপলক্ষ্যে এক টুইট বার্তায় তারা লিখেছে, 'ফ্রম বেবি বোলার টু অ্যা ওয়ার্ল্ড বিটার'। সেই পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
Click it and Unblock the Notifications