IPL 2024: দূরত্বটা প্রকট রোহিত-হার্দিকের! সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা মুম্বই ইন্ডিয়ান্সের ভিডিও ঘিরে
আইপিএল শুরুর আগে বিতর্ক যেন কিছুতেই মিটছে না মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। রোহিত শর্মার বদলে হার্দিক পাণ্ডি।আর হাতে নেতৃত্বের ভার তুলে দেওয়ার পর থেকেই যার সূচনা। এমনকি আইপিএল শুরুর কয়েকদিন আগেও যা অব্যাহত। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া রোহিতের সঙ্গে তাঁর দূরত্বকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও নেটিজেনদের চোখ এড়াতে পারছেন না মুম্বইয়ের দুই মহাতারকা।
আইপিএলের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নিজেদের দলকে নিয়ে বিশেষ ভিডিও তৈরি করে। মুম্বই দলও তাঁদের ভিডিও প্রকাশ করেছে। এবারের ভিডিওর শুরুতেই রয়েছেন রোহিত। কিছু সময় পরেই তারকা খচিত আগমন হয়েছে ক্যাপ্টেন হার্দিকের , সূর্যকুমার-সহ অনেককেই দেখা গিয়েছে সেই প্রোমোশনার ভিডিওতে। মেন্টর সচিন এবং কর্ণধার নীতা আম্বানিও রয়েছেন এই ভিডিওতে। কিন্তু এই ভিডিও নিয়েও সোশ্যাল মিডিয়ায় বইছে মিমের বন্যা।

রোহিতের নেতৃত্বে পাঁচবার ট্রফি জিতেছিল মুম্বই। ২০১৩, ২০১৫, ১০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালে অধিনায়ক হিসেবে হাতে ট্রফি তুলেছিলেন হিটম্যান। গুজরাতকে ২০২২ আইপিএল জেতানো এবং পরের বার ফাইনালে তোলা হার্দিককে দলে নেয় মুম্বই।
Mumbai Indians squad of IPL 2024. 🔥 pic.twitter.com/8MtmCGVswV
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 18, 2024
মুম্বই ইন্ডিয়ান্স এবার আইপিএল অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়েই। ২৪ মার্চ ম্যাচটি হবে আমেদাবাদে। তার আগে সোমবার সাংবাদিক সম্মেলনে অস্বস্তি কাটানোর প্রবল চেষ্টা করলেন হার্দিক। পাণ্ডিয়া জানিয়েছেন, আমি আমার কেরিয়ারে রোহিতের অধিনায়কত্বেই খেলেছি। আমি এটাও জানি, সব সময় গোটা মরশুম জুড়েই রোহিতের থেকে সব সহযোগিতা পাবো। কয়েক মাসে আমাদের দেখা হয়নি।আমরা সকলেই পেশাদার। রোহিত দলের সঙ্গে যোগ দিলেই কথা হবে। কোনও অস্বস্তিকর পরিস্থিতি নেই।
রোহিতের হাত থেকে ব্যাটন কেড়ে নেওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। যদিও হার্দিকের দাবি, "আমার নেতৃত্বে রোহিত খেললে কোনও বিশ্রী ব্যাপার ঘটবে না। বরং একটা সুন্দর অধ্যায়ের সূচনা হবে। রোহিতের অধিনায়কত্বে আমার কেরিয়ার শুরু। তাই আমাকে সাহায্য করতে রোহিত এগিয়ে আসবেই।"
Poor captaincy by HARDIK PANDDUUU even in theme song😂 pic.twitter.com/DuBwmkqmkr
— Rakshit Shah - DUNKI (@rshah2611) March 18, 2024
মাঠে নামার আগে দলীয় ঐক্যকে শক্তিশালী করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের।












Click it and Unblock the Notifications