মুম্বইয়ের টিম হোটেলে পৌঁছেই অভিনব সারপ্রাইজ পেলেন সচিন, স্মৃতির পাতা উল্টে ফিরে দেখলেন ফেলে আসা দিনগুলো

মুম্বইয়ের টিম হোটেলে পৌঁছেই অভিনব সারপ্রাইজ পেলেন সচিন, স্মৃতির পাতা উল্টে ফিরে দেখলেন ফেলে আসা দিনগুলো

আইপিএল'কে কেন্দ্র করে উত্তেজনার স্রোত বয়ে চলছে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ক্রিকেটপ্রেমীদের ধমণীতে। রাত পোহালেই ঢাকি কাঠি পড়ে যাবে বিশ্ব ক্রিকেটের সর্বাধিক জনপ্রিয়, গ্ল্যামারাস এবং আর্থিক প্রাচুর্য্যে ভরপুর আইপিএল। ইতিমধ্যেই পঞ্চদশ আইপিএল-এর প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে।

মুম্বইয়ের টিম হোটেলে পৌঁছেই অভিনব সারপ্রাইজ পেলেন সচিন, স্মৃতির পাতা উল্টে ফিরে দেখলেন ফেলে আসা দিনগুলো

আইপিএল-এর আগে দলের সঙ্গে যোগ দিতে টিম হোটেলে পৌঁছেই অবাক হয়ে গেলেন ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর। যেখানেই তিনি যান সেখানেই তাঁর ভক্তরা এমন কিছু করেন যা সচিনকে আনন্দ দেয়, কখনও অবাক করে আবার কখনও স্মৃতিমেদুর মুহূর্তের উপহার দেয়। এই একই ছবি ধরা পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের টিম হোটেলেও।

আইপিএল-এর সফলতম দলটির মেন্টর সচিন। আইপিএল শুরুর আগে টিম হোটেলে ঢোকার পরই অবাক হয়ে যান সচিন। যে ভাবে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে তাতে অভিভূত বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা তারকা।

টিম হোটেলে সচিনকে সারপ্রাইজ দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল তাঁর কেরিয়ারের টাইমলাইন। ১৯৮৮ সাল থেকে তাঁর অবসর নেওয়ার সময় পর্যন্ত জীবনের প্রতিটা ছোট-বড় মুহূর্ত তুলে ধরা হয়েছে এই টাইমলাইনে। ১৯৮৮ সালে প্রথম শ্রেনীর ক্রিকেট থেকে আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ পাওয়া, ভারতীয় দলের অধিনায়কত্ব করা, বিয়ে, এবং দুই ফুটফুচে সন্তানের বাবা হওয়ার সমস্ত মুহূর্ত এই টাইম লাইনে ছবির ফ্রেমে সাজানো হয়েছে। তাঁর বিশ্বকাপ জয়, আইপিএল-এ মুম্বইয়ের হয়ে খেলা, অবসর সবই জায়গা করে নিয়েছে এই টাইমফ্রেমে। এক ঝলকে স্মৃতির পাতা উল্টে একের পর এক স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে মাস্টার ব্লাস্টারের সামনে।

সচিন টিম হোটেলের যে রুমে থাকছেন সেখানে তাঁর বিছানাতে দেওয়া হয়েছে তাঁর ছবি দেওয়া একটি সুন্দর বালিশও। লিটল মাস্টার নিজে সেই ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের টুইটারে সচিনের হোটেলে প্রবেশের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, "একাধিক কারণের জন্য আগমনের ভিডিওটা স্পেশাল।" সেই ভিডিওতে সচিন তেন্ডুলকর জানান, তিনি কথা বলবেন দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে। পাশাপাশি তিনি জানান, তিনি নিজে বরাবর বিশ্বাস করেছেন খোলা মনে ক্রিকেট খেলতে। অতিরিক্ত চাপ নিলে সফল হওয়া যায় না।

২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস-এর ম্যাচ দিয়ে পঞ্চদশ আইপিএল-এর উদ্বোধন হবে। ২৭ মার্চ দিল্লি ক্যাপিটলসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+