IPL 2024: আলিবাগে হার্দিক-ঈশানদের শিবিরে অনুপস্থিত রোহিত? হিটম্যানের সঙ্গে দলের দূরত্ব নিয়ে চর্চা অব্যাহত
আইপিএল শুরু হতে মাঝে আর মাচ্র একটা দিন। ১০টি দল মাঠে নেমে চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন। তবে মাঠের মতোই মাছের বাইরেও সংবাদ শিরোনামে মুম্বই ইন্ডিয়ান্স। এই দলের চর্চার কেন্দ্রবিন্দুতেই সেই হার্দিক এবং রোহিত শর্মার মধ্যে দূরত্বের কাহিনী।মাঠে নামার আগে দলীয় ঐক্যকে শক্তিশালী করার জন্য আলিবাগে গিয়েছিল গোটা মুম্বই দল। কিন্তু সেখানেও অনুপস্থিত প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স এঊআপ দলের নেতৃত্বের ভার তুলে দিয়েছে ঘরে ফেরা হার্দিক পাণ্ডিয়াকে। যা নিয়ে গত কয়েকমাস ধরেই বিতর্ক চলছে। আইপিএল শুরুর কয়েকদিন আগেও যা অব্যাহত। নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া যতই রোহিতের সঙ্গে তাঁর দূরত্বের বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করুন না কেন, তা মোটেও মিটছে না।

হিটম্যানের সঙ্গে দলের দূরত্ব যে অনেকটাই বেড়েছে সেই জল্পনার মাত্রা আরও কয়েকগুণ বৃদ্ধি পেল। দলের সঙ্গে আলিবাগে দেখা না গেলেও রোহিতকে কিনন্তু একটি অনলাইন গেমিং অ্যাপের অফিসে দেখা গিয়েছে। মূলত প্রমোশনমূলক কোনও অনুষ্ঠানে অংশ নিতেই সংস্থার অফিসে গিয়েছিলেন হিটম্যান। রোহিতের নেতৃত্বে পাঁচবার ট্রফি জিতেছিল মুম্বই। ২০১৩, ২০১৫, ১০১৭, ২০১৯ সালের পর ২০২০ সালে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন হিটম্যান।
যদিও তাঁর রোহিতের মধ্যে দূরত্বের জল্পনাকে ধামাচাপা দেওয়ার জন্য বদ্ধ পরিকর মুম্বই অধিনায়ক। সোমবার সাংবাদিক সম্মেলনে পাণ্ডিয়া জানিয়েছেন, আমি আমার কেরিয়ারে রোহিতের অধিনায়কত্বেই খেলেছি। আমি এটাও জানি, সব সময় গোটা মরশুম জুড়েই রোহিতের থেকে সব সহযোগিতা পাবো। কয়েক মাসে আমাদের দেখা হয়নি। আমরা সকলেই পেশাদার। রোহিত দলের সঙ্গে যোগ দিলেই কথা হবে। কোনও অস্বস্তিকর পরিস্থিতি নেই।
মুম্বই ইন্ডিয়ান্স এবার আইপিএল অভিযান শুরু করছে গুজরাত টাইটান্স ম্যাচ দিয়েই। ২৪ মার্চ ম্যাচটি হবে আমেদাবাদে।এবার রোহিত খেলতে নামবেন একজন ক্রিকেটার হিসাবে। নেতৃত্বের চাপ না থাকায় হিটম্যানের থেকে আরও বড় রানের প্রত্যাশায় ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications