মুম্বইয়ের হারে 'খলনায়ক' বুমরা, ট্রোল্ড সোশ্যাল মিডিয়ায়

চলতি আইপিএল একে বারেই ভাল কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। শুধু মুম্বইয়ের দলটিরই নয়, দলের ক্রিকেটারদের জন্যও সময়টা বিশেষ সুবিধার নয়।

চলতি আইপিএল একে বারেই ভাল কাটছে না মুম্বই ইন্ডিয়ান্সের জন্য। শুধু মুম্বইয়ের দলটিরই নয়, দলের ক্রিকেটারদের জন্যও সময়টা বিশেষ সুবিধার নয়। গত বারের চ্য়াম্পিয়নরা এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে হেরেছে চারটিতে। গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার সহজ সুযোগ থাকলেও, সেই সুযোগ হাতছাড়া হয়েছে বোলারদের ব্যর্থতায়। এতেই বাধ ভেঙেছে মুম্বই ইন্ডিয়ান্সের সমর্থকদের ধৈর্যের। দলের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরা-ই এখন ভিলেন তাঁদের নজরে।

মুম্বইয়ের হারে খলনায়ক বুমরা, ট্রোল্ড সোশ্যাল মিডিয়ায়

উল্লেখ্য, রাজস্থানের বিরুদ্ধে প্রথম তিন ওভার দুর্দান্ত বল করেন জাতীয় দলের এই পেসার। নিজের প্রথম ৩ ওভারে মাত্র ১০ রান খরচ করে বুমরা তুলে নেন দুই উইকেট। কিন্তু পুরো হিসেবটাই বদলে যায় তাঁর শেষ ওভারে অর্থৎ মুম্বইয়ের বোলিংয়ের ১৯তম ওভারে। শেষ দু'ওভারে জয়ের জন্য রাজস্থানের তখন প্রয়োজন ২৮ রান। কিন্তু বুমরার অনিয়ন্ত্রিত বোলিংয়ে সেই ১৯ তম ওভারে ওঠে ১৮ রান। প্রিয় দলের জয় দেখার আশা ওখানেই শেষ হয়ে যায় মুম্বই সমর্থকদের।

রাজস্থানের বিরুদ্ধে হারের পর সমর্থকদের একের পর এক টুইট আছড়ে পড়ে বুমরার পারফরম্যান্স নিয়ে। যার অধিকাংশটিই ছিল ব্যাঙ্গার্থক।

Cancelled Ola cab today as the driver's name was Jasprit Bumrah. Didn't want to take the risk of jumping signals.😂😂😂😂😂
— Abhinav karna (@abhinav_karna) April 22, 2018

এক সমর্থক টুইটে লেখেন, 'নো বল করা এবং নিজের দলকে হারানোই যশপ্রীত বুমরার শখ।'
বুমরাকে ট্যাক্সি চালকের সঙ্গে তুলনা করে আর এক সমর্থক লেখেন, 'ড্রাইভারের নাম যশপ্রীত বুমরা জানা মাত্রই আজ ওলা ক্যাব বাতিল করলাম। সিগন্যাল পার করার রিস্ক নিতে চাই না'

Jasprit Bumrah and NO Ball! Definitely a better love story than Romeo & Juliet! 😃#RRvMI
— Avijit Maity (@AvijitMaity580) April 22, 2018

আর এক সমর্থক লেখেন, 'রাজস্থান রয়্যালসের যখন ম্যাচ জিততে প্রয়োজন ১২ বলে ২৮ রান তখন নো বল বিশেষজ্ঞ যশপ্রীত বুমরা এক ওভারে ১৮ রান দিয়ে বিপক্ষ দলকে ম্যাচ জিতিয়ে দেন।'

রোমিও-জুলিয়টের প্রেমকাহিনীর সঙ্গেও তুলনা করা হয় শেষ ওভারে বুমরার করা নো বলকে। এক সমর্থক লেখেন, 'রোমিও-জুলিয়টের থেকেও নিঃসন্দেহে ভাল প্রেম কাহিনী বুমরা এবং তাঁর নো বলের।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+