IPL 2025: চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের ভিগেনশ, পরিবর্ত হলেন কে?
আইপিএলের শুরুটা দুরন্তভাবেই করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ স্পিনার ভিগনেশ পুথুর। কিন্তু চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্স দলের এই স্পিনার। জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামার আগে ভিগনেশের বিকল্প খুঁজে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
চলতি আইপিএলে চোটের জন্য বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না ভিগনেশ। তাঁর পরিবর্ত হিসেবে লেগ-স্পিনার রঘু শর্মাকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রঘু শর্মা জলন্ধরের ৩১ বছর বয়সী ডানহাতি লেগ-ব্রেক বোলার। ঘরোয়া ক্রিকেটে রঘু শর্মা পাঞ্জাব এবং পুদুচেরির হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তাঁর পারফরম্যান্সও যথেষ্ট ভালো।

প্রথম শ্রেণীর ক্রিকেটে যথেষ্ট ভালো বোলিং করেছেন রঘু। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের স্পটাররা তাঁকে খুঁজে বের করেন।। রঘু ১১টি ম্যাচে ৫৭টি উইকেট নিয়েছেন, তাঁর সেরা পারফরম্যান্স ৫৬ রানে ৭ উইকেট, ১৯.৫৯ গড় রয়েছে রঘুর। ৯টি লিস্ট এ ম্যাচে ১৪টি উইকেট পাশাপাশি টি২০ ক্রিকেটে ৩টি উইকেট আছে রঘুর।।
প্রথমবার আইপিএলের দলে সুযোগ পেলেন রঘু শর্মা। আরএপিপি তালিকা থেকে ৩০ লক্ষ টাকার বেস প্রাইস নিয়ে তিনি মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন। এরআগে ভিগনেশ পুথুর, অশ্বিনী কুমারদের দলে সুযোগ দিয়ে চমকে দিয়েছিল মুম্বই। এবার সেই তালিকায় যুক্ত হবেন রঘু শর্মাও।
ভিগনেশকে মাত্র ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। একটা সময় পাণ্ডিয়া, বুমরাহের মতো রত্ন খুঁজে এনেছিলেন মুম্বইয়ের স্পটাররা। তেমনই তুলে আনেন তরুণ ভিগনেশকে। বিগত কয়েক মরশুম ধরেই নতুন ক্রিকেটারদের তুলে এনে তাঁদের আরও পরিণত করার উদ্যোগ নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবার সেই তালিকায় যুক্ত হলেন রঘু শর্মাও।












Click it and Unblock the Notifications