চেন্নাইকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল মুম্বই
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে চেন্নাই সুপার কিংসের বিজয় রথ থামিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে তাদেরই ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার দল।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েসানের মাঠে চেন্নাই সুপার কিংসের বিজয় রথ থামিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসকে তাদেরই ঘরের মাঠে ৮ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার দল।
এ দিন প্রথমে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা।

কিন্তু নিজের দলের বোলারদের উপর ভরসা করে যে কোনও ভুল করেননি রোহিত, তা প্রমাণ করে দেয় মুম্বইয়ের বোলাররা। ২০ ওভারে ১৬৯ রান তোলে চেন্নাই। চেন্নাইয়ের হয়ে এ দিন ভাল খেলেন ফর্মে থাকা অম্বতি রায়ডু এবং সুরেশ রায়না। ৩৫ বলে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন রায়ডু। দু'টি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
অন্য দিকে, ৪৭ বলে সুরেশ রায়নার খেলা ৭৫ রানের ইনিংসই চেন্নাইকে ১৬০ রানের গণ্ডি পার করে। ছয়টি চার এবং চারটি ছয় দিয়ে সাজানো ছিল তাঁর ইনিংস।
অম্বতি এবং রায়না ছাড়া রান পান গত ম্যাচের নায়ক চেন্নাই সেনাপতি মহেন্দ্র সিং ধোনি। তিনটি চার এবং একটি ছয়ের সৌজন্যে ২১ বলে ২৬ রান করেন তিনি।
এই তিন জন ছাড়া আর কেউই রান পাননি সে ভাবে। ১২ রান করে শুরুতেই প্যাভিলিয়নে ফেরেন শেন ওয়াটসন, রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফেলেন ডোয়েন ব্র্যাভো। ৩ রান করেন স্যাম বিলিংস।
মুম্বইয়ের হয়ে এ দিন ভাল বল করেন মিচেল ম্যাকলানেঘান, যশপ্রীত বুমরা এবং ক্রুণাল পান্ডিয়া। বুমরা উইকেট না পেলেও দু'টি করে উইকেট নেন ম্যাকলানেঘান, ক্রুণাল পান্ডিয়া।
৪ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট পান ক্রুণাল। ২ উইকেট নিতে নির্ধারিত ৪ ওভারে ম্যাকলানেঘান খরচ করেন ২৬ রান। মুম্বইয়ের হয়ে আর একটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া।
চেন্নাইয়ের ১৬৯ রানের জবাবে মুম্বই ইনিংসের শুরু থেকেই দৃঢ় মানসিকতার পরিচয় দেন দুই ওপেনার সূর্যকুমার যাদব এবং এভিন লুইস। এই ম্যাচে জয়ে ফেরাটা যে কত প্রয়োজন ছিল মুম্বইয়ের জন্য তার প্রমাণ পাওয়া যায় এই দুই ওপেনারের শরীরী ভাষা থেকেই। দুই ওপেনারের ৬৯ রানের পার্টনারশিপ ম্য়াচের ভীত গড়ে দেয় মুম্বইয়ের পক্ষে। ৩৪ বলে ৪৪ রান করে আউট হন যাদব। পরের পর ম্যাচে ব্যর্থ হওয়া এভিন লুইসও রান পান। ৪৩ বলে ৪৭ রানের ইনিংস খেলেন এভিন।
এর পর বাকি কাজটি করে দেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। দু'টি ছয় এবং ছয়টি চারের সৌজন্যে ৩৩ বলে ৫৬ রানের ইনিংস খেলেন রোহিত।রোহিতকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। ৮ বলে গুরুত্বপূর্ণ ১৩ রান করেন তিনি।
চেন্নাইয়ের দু'টি উইকেট পান হরভজন সিং এবং ডোয়েন ব্র্যাভো। ৩.৫ ওভারে ২০ রান দিয়ে এক উইকেট পান ভাজ্জি। অন্য দিকে মুম্বই ইনিংসের দ্বিতীয় উইকেটটি ব্র্যাভো নেন ২১ রান খরচ করে। এই দুই জন ছাড়া চেন্নাইয়ের কোনও বোলারই এ দিন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি মুম্বইয়ের সামনে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা।
এই ম্যাচে হারলেও ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল তালিকায় শীর্ষেই থাকল চেন্নাই সুপার কিংস। পাশপাশি এই ম্যাচ জিতে দুই ধাপ উঠে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে জায়গা করে নিল মুম্বই ইন্ডিয়ান্স।












Click it and Unblock the Notifications