আইপিএল ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে
আইপিএল ২০২০ : মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে
করোনা ভাইরাসের আবহে ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে এবারের আইপিএল। সবচেয়ে বেশিবার আইপিএল জেতা তথা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স চমকপ্রদ দল বানিয়েছে এবারও। অভিজ্ঞতার পাশাপাশি তারুণ্যকেও কাজে লাগাতে বদ্ধপরিকর রোহিত শর্মারা। দেখে নেওয়া যাক ২০২০ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ কী হতে পারে।

ওপেনে কারা
গত আইপিএলের মতো ২০২০ মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইনিংস শুরু করতে পারেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান তথা অধিনায়ক কুইন্টন ডি কক। তাঁর সঙ্গে এবার জুটি বাঁধতে পারেন অস্ট্রেলিয়ার ক্রিস লিন। ২০২০ মরশুমের জন্য ২ কোটি টাকায় তাঁকে কিনেছে এমআই। সেক্ষেত্র নিচের দিকে নামতে পারেন অধিনায়ক রোহিত শর্মা।

মিডিল অর্ডারে কারা
সাধারণত ওপেনিং স্লট পছন্দের হলেও রোহিত শর্মা ২০২০ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনে ব্যাট করতে নামতে পারেন। চার ও পাঁচে ব্যাট হাতে বাইশ গজে নামতে দেখা যেতে পারে যথাক্রমে সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ডকে।

অল-রাউন্ডার ভাই
ব্যাট ও বল হাতে বিপজ্জনক হার্দিক ও ক্রুনাল পাণ্ডিয়া আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অটোমেটিক চয়েজ। ছয়ে ব্যাট করতে নামবেন হার্দিক। সাতে নামবেন ক্রুনাল।

বোলিং বিভাগ
ভারতের মিস্ট্রি পেসার জসপ্রীত বুমরা, ধবল কুলকার্নি, লাসিথ মালিঙ্গা ও রাহুল চাহার সম্বলিত মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং আক্রমণ আইপিএলের অন্যতম সেরা।












Click it and Unblock the Notifications