মুম্বইয়ের সামনে ১৭৫ রানের টার্গেট রাখল পঞ্জাব

শুরুটা প্রত্যাশা মতো করতে ব্য়র্থ কিংস ইলেভেন পঞ্জাব। ব্যাটিং সহায়ক উইকেটে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৪ তুলল রবিচন্দ্রন অশ্বিনের দল।

মোহালি ছেড়ে ইন্দোরের নতুন ডেরা জমিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু ইন্দোরের হোলকার স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরুটা প্রত্যাশা মতো করতে পারল না কিংস ইলেভেন পঞ্জাবের। ব্যাটিং সহায়াক উইকেটে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলল রবিচন্দ্র অশ্বিনের দল।

মুম্বইয়ের সামনে ১৭৫ রানের টার্গেট রাখল পঞ্জাব

শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাব। শুরুটাও ভাল করেন পঞ্জাবের দুই ওপেনার কেএল রাহুল এবং ক্রিস গেইল। প্রথম পাওয়ার প্লেতে ৪৯ রান তোলে পঞ্জাব। কিন্তু এর পরই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বই। পাওয়ার প্লের পরই আউট হন লোকেশ রাহুল। বির্ধ্বংসী মেজাজে খেলা শুরু করলেও মাত্র ২৪ রানেই থামকে যায় রাহুলের ইনিংস। বড় রান করতে ব্যর্থ হন যুবরাজ সিংহও। ১৪ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন যুবি।

রান পাননি করুণ নায়ার এবং অক্ষর পটেলও। শুরুটা ভাল করলেও ১২ বলে ২৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন করুণ নায়ার। পাশাপাশি যে অক্ষরকে রিটেন করেছিল কিংস ইলেভেন পঞ্জাব কর্তৃপক্ষ সেই অক্ষরও নির্ভরতা যোগাতে ব্যর্থ হন ব্যাট হাতে ১২ বলে ১৩ রান করে ডাগ আউট ফেরেন এই বাঁ হাতি।

তবে অধিকাংশই যখন ব্যর্থ তখন ঝলমলে দেখাল ক্রিস গেইলকে। এদিনও অর্ধশতরান করেন গেইল। ৪০ বলে ৫০ রান করেন ক্যারিবিয়ান কিংবদন্তি। গেইলের ইনিংসটি সাজানো ছিল ছ'টি চার এবং দু'টি ছয় দিয়ে।
শেষের দিকে নেমে বেশ ভাল ব্যাটিং করেন মার্কস স্টইনিস। ১৫ বলে ২৯ রানের অসাধারণ ইনিংস খেলেন মার্কস। তাঁর ইনিংসটি সাজানো ছিল দু'টি চার এবং দু'টি ছয় দিয়ে। শেষের দিকে স্টাইনিসের চওড়া ব্যাটের উপর ভর করেই ১৭০ রানের গণ্ডি টপকায় পঞ্জাব।

অন্য দিকে, মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন যশপ্রীত বুমরা। ৪ ওভার করে মাত্র ১৯ রান দেন বুমরা। একটি উইকেটও পানব তিনি। বুমরা ছাড়া মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট পান মিচেল ম্যাকলানেঘান, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, বেন কার্টিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+