IPL 2022: হারের ডাবল হ্যাটট্রিক, টানা ষষ্ঠ ম্যাচে পরাজিত সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স

IPL 2022: হারের ডাবল হ্যাটট্রিক, টানা ষষ্ঠ ম্যাচে পরাজিত সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স

জয়ের সন্ধান জারি থাকলো মুম্বই ইন্ডিয়ান্সের। চলতি আইপিএল-এ টানা ষষ্ঠ ম্যাচ পরাজিত হল মুম্বই ইন্ডিয়ান্স। কে এল রাহুলের অধিনায়োকচিত শতরানের উপর ভর করে রোহিত শর্মার দলকে ১৮ রানে পরাজিত করল লখনউ সুপার জায়েন্ট।

IPL 2022: হারের ডাবল হ্যাটট্রিক, টানা ষষ্ঠ ম্যাচে পরাজিত সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স

লখনউ সুপার জায়ান্টসের দেওয়া ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের ইনিংস থমকে গেল ১৮১/৯ রানে।

টি-২০ ক্রিকেটে বড় রান তাড়া করার ক্ষেত্রে ইনিংসের শুরুটা এবং প্রথম ছয় ওভারে ওপেনারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মুম্বইয়েরও সফল হওয়ার জন্য প্রয়োজন ছিল ওপেনারদের ফর্মে ফেরা। কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এবং ১৫.২৫ কোটি টাকায় কেনা ঈশান কিষান ভরসাই দিতে পারলেন না নীতি অম্বানির দলকে। অধিনায়ক রোহিত শর্মা ৬ বলে ৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ডাগ আউটে ফিরতে বেশি সময় নেননি ঈশান কিষানও। মাত্র ১৩ রানে চলতি আইপিএল-এর সব থেকে বেশি মূল্যে নিলামে দল পাওয়া ক্রিকেটারকে মাঠের বাইরের রাস্তা দেখান মার্কাস স্টইনিস।

ওপেনিং জুটি ব্যর্থতা ঢাকার চেষ্টা চালান ডেওয়াল্ড ব্রেভিস এবং সূর্যকুমার যাদব। ১৩ বলে ৩১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রেভিস। সূর্যকুমারের ব্যাট থেকে ৩৭ রান। মিডল অর্ডারের এই দুই ব্যাটসম্যান নির্ভরতা আশ্বাস দিলেও ইনিংসকে দীর্ঘ করতে পারেননি। পরবর্তীতে তিলক বর্মাও আশা জাগিয়েছিলেন মুম্বইয়ের সমর্থকদের হৃদয়ে। কিন্তু তিনিও ব্যর্থ হন, যেমন ভাবে ১২ বলে ২৫ রান করা কাইরন পোলার্ড ব্যর্থ হয়েছেন।

IPL 2022: হারের ডাবল হ্যাটট্রিক, টানা ষষ্ঠ ম্যাচে পরাজিত সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স

লখনউ সুপার জায়ান্টসের হয়ে চোখ ধাঁধানো স্পেল উপহার দেন আভেষ খান। এই ম্যাচে ৪ ওভারে ৩০ রান খরচ করে দলকে তিনটি উইকেট এনে দেন আভেষ। একটি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই, মার্কাস স্টইনিস, জেসন হোল্ডার এবং দুশমন্ত চামারা।

ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবার টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ জানান। ব্র্যাবোর্নের মতো ব্যাটিং সহায়ক পিচে দুপুরের ম্যাচে প্রথমে ব্যাটিং করার সুবিধা দুই হাতে গ্রহণ করেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল।

৬০ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেন কে এল। তাঁর শতরানের ইনিংসটি তৈরি হয়েছিল ৯টি চার এবং ৫টি ছয়ের সৌজন্যে। রাহুল ছাড়া রান পেয়েছেন কয়েক ম্যাচ পর প্রথম একাদশে ফেরা মনীশ পাণ্ডে (৩৮) এবং রাহুলের ওপেনিং-এ অপর সঙ্গী কুইন্টন ডি কক (২৪)। দুর্ধর্ষ শতরানের সৌজন্যে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন কে এল রাহুল। মুম্বইয়ের হয়ে এই ম্যাচে দু'টি উইকেট পেয়েছে জয়দেব উনাদকট, একটি করে শিকার ফ্যাবিয়ান অ্যালান এবং মুরুগন অশ্বিনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+