হারের উপর বিষফোঁড়া স্লো ওভার রেট, ফের জরিমানা টিম রোহিতের

ফের স্লো ওভার রেটের ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে। একেই টানা পাঁচ হার। তার উপরে গোদের উপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে স্লো ওভার রেট। ১৩ এপ্রিল পুনের এমসিএ স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে ফের স্লো ওভার রেট রাখার পরে মুম্বই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে।

হারের উপর বিষফোঁড়া স্লো ওভার রেট, ফের জড়িমানা টিম রোহিতের

ন্যূনতম ওভার রেট অপরাধ সংক্রান্ত আইপিএলের আচরণবিধির অধীনে এটি ছিল মরসুমে দলের দ্বিতীয় স্লো ওভার রেট জনিত অপরাধ। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে দুই ম্যাচ মিলিয়ে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হল এবং প্লেয়িং ইলেভেনের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা যা তাদের ম্যাচ ফি-এর ২৫ শতাংশ জরিমানা হবে বলে জানা গিয়েছে।

বুধবার পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএল ম্যাচে ধীরগতির ওভার-রেট বজায় রাখার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই টুর্নামেন্টে স্লো ওভার-রেটের জন্য দ্বিতীয়বার রোহিত শর্মার দলকে জরিমানা করা হয়েছে।

আইপিএল কমিটি এক বিবৃতিতে বলেছে, "তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২ সালের এমসিএ স্টেডিয়াম, পুনেতে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের ১৩ এপ্রিল ম্যাচ চলাকালীন স্লো ওভার রেট রাখার জন্য মুম্বাই ইন্ডিয়ান্সকে জরিমানা করা হয়েছে।" মুম্বই ইন্ডিয়ান্স তাদের প্রথম জয়ের খোঁজ করছে। কিন্তু তা এখনও অধারাই রয়েছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাঁদের বুধবার পুনেতে একটি হাই স্কোরিং ম্যাচ হয়। ম্যাচে ১২ রানে জেতে পাঞ্জাব।

অথচ ডিভাল্ড ব্রেভিস (২৫ বলে ৪৯) এবং এনটি তিলক ভার্মা (২০ বলে ৩৬) ক্রিজে থাকা অবস্থায় ১৯৯ রানের লক্ষ্যমাত্রা খুব দ্রুতই তাড়া করা সম্ভব হবে বলে মনে হচ্ছিল কিন্তু পাঞ্জাব বোলাররা ২০ ওভার শেষে মুম্বইয়ের নয় উইকেটে ফেলে দিয়ে তাঁদের আটকে দেয় ১৮৬ রানে।

ওডেন স্মিথ (৪ ওভারে ৩০ রাবে চার উইকেট নেন)। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ দুই বলে দুই ছয় খেয়ে দলকে হারিয়ে দেওয়ার পর তিনি এদিন ফের প্রথম বলে ৬ খেয়ে যান। ফের হারের আশঙ্কা দেখছিল পাঞ্জাব। তখনই স্মিথ ফের নিজেকে উদ্ধার করেন কারণ তিনি পাঞ্জাবের হয়ে শেষ ওভারে তিন উইকেট নেন এবং মুম্বইকে আরও একটি হারের সম্মুখীন করান।

ঘটনা হল এই ম্যাচ হারের পর এখন মুম্বইকে শেষ নয়টি ম্যাচে আটটি ম্যাচ জিততে হবে যা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। তবে এই দল এমন কাজ আগেও করেছে। প্রথম ৬ ম্যাচ হেরে আইপিএল টুর্নামেন্ট জিতে নিয়ে গিয়েছে। এবার কী ঘটে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+