IPL : মুম্বই দলে কী চমক রয়েছে আজ? কারা থাকতে পারেন প্রথম একাদশে? জানুন ফটো ফিচারে
এবছর দুটি ম্যাচ খেলে দুটিই পুনের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বইকে। ফলে আজকের ম্যাচে পুনে বেগ দেবে রোহিতের দলকে, তাতে সন্দেহ নেই। এদিন কী হতে পারে মুম্বইয়ে একাদশ তা জেনে নেওয়া যাক একনজরে।
এই মরশুমের সবচেয়ে ধারাবাহিক দল মুম্বই ইন্ডিয়ান্স। ১৪টি ম্যাচের মধ্যে ১০টিতে জিতে ২০ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার উপরে শেষ করেছে রোহিত শর্মার দল। আর প্লে অফ কোয়ালিফায়ারে তাদের খেলা পড়েছে রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে।
এই মরশুমে মুম্বইয়ের সবচেয়ে শক্ত গাঁট এই পুনে দলই। এবছর দুটি ম্যাচ খেলে দুটিই পুনের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বইকে। ফলে আজকের ম্যাচে পুনে বেগ দেবে রোহিতের দলকে, তাতে সন্দেহ নেই।
মুম্বইয়ের ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে। সেটা বড় অ্যাডভান্টেজ মুম্বই দলের। তবে ওপেনিংয়ে জস বাটলারের না থাকা বড় ধাক্কা দিয়েছে। সেই জায়গা সামলে কীভাবে মুম্বই এক চান্সে ফাইনালে পৌঁছয় সেটাই এখন দেখার। ব্যাটে বলে দারুণ ছন্দে রয়েছেন মুম্বইয়ের খেলোয়াড়রা। নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে শেষ হাসি হাসার কথা রোহিতের দলেরই। এদিন কী হতে পারে মুম্বইয়ে একাদশ তা জেনে নেওয়া যাক একনজরে।

পার্থিব প্যাটেল
সমস্ত সমালোচনাকে মোক্ষম জবাব দিয়ে মুম্বইয়ের হয়ে ওপেনিংয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন পার্থিব প্যাটেল। ১৩টি ম্যাচ খেলে ৩২৫ রান করেছেন তিনি। পুনের বিরুদ্ধেও ম্যাচে গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াবেন তিনি।

লেন্ডল সিমন্স
জস বাটলারের জায়গায় লেন্ডল সিমন্স খারাপ বিকল্প নয়। এর আগে সিমন্স মুম্বইকে আইপিএল ফাইনাল জিতিয়েছেন অসাধারণ ব্যাটিং করে। এদিনও ওপেনিংয়ে বিস্ফোরক শুরু করতে পারলে অ্যাডভান্টেজ মুম্বই।

অম্বাতি রায়াডু
মুম্বইয়ের হয়ে প্রথম থেকে খেলে আসা রায়াডু চোট পেয়ে বাইরে চলে গিয়েছিলেন। কলকাতা ম্যাচে ফের ফেরত এসেছেন। এবং ৩৭ বলে অনবদ্য ৬৩ রানের ইনিংস খেলেছেন। তাই এই মরশুমে অনবদ্য পারফরম্যান্স করা নীতীশ রানার জায়গায় তাঁকেই সম্ভবত খেলাবে মুম্বই। রায়াডু অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে। আগের ফাইনালগুলিতে তিনি খেলেছেন। ফলে সেটা তাঁকে রানার চেয়ে এগিয়ে রাখবে।

রোহিত শর্মা
মুম্বই অধিনায়ক রোহিত শর্মা এই মরশুমে তেমন ভালো ফর্মে নেই। তবে অসাধারণ অধিনায়কত্ব করে চলেছেন। ঘরের মাঠে রোহিত জ্বলে উঠলে ম্যাচ জেতাতে আর কাউকে প্রয়োজন হবে না মুম্বইয়ের।

কায়রন পোলার্ড
ওয়েস্ট ইন্ডিজের দীর্ঘদেহী কায়রন পোলার্ড বহু ম্যাচ মুম্বইকে জিতিয়েছেন। এবছর ব্যাট হাতে ভালো ফর্মেও রয়েছেন। লোয়ার অর্ডারে তাঁর চওড়া ব্যাট বড় ভরসা মুম্বইয়ের।

হার্দিক পাণ্ড্য
আইপিএলে ব্যাটে বলে দারুণ ফর্মে রয়েছেন হার্দিক। বেশ কয়েকটি হারা ম্যাচ মুম্বইকে জিতিয়ে এনেছেন তিনি। ব্যাটিংয়ের শেষদিকে নেমে বিপক্ষ পুনর বোলারদের পাল্টা আক্রমণ শানাতে তৈরি তিনি।

ক্রুণাল পাণ্ড্য
হার্দিকের ভাই ক্রুণালও অসাধারণ ব্যাটিং-বোলিং করে মুম্বইয়ের অন্যতম ভরসা হয়ে উঠেছেন। লোয়ার অর্ডারে ক্রুণালের ব্যাটিং বড় ভরসা দিচ্ছে মুম্বইকে।

হরভজন সিং
হরভজন সিংয়ের অভিজ্ঞতা মুম্বই দলের বড় ভরসা। বেশি উইকেট না পেলেও হরভজনের কৃপণ বোলিং এই আইপিএলেও নজর কেড়েছে। আগের ম্যাচে করণ শর্মা ভালো বল করলেও প্লে অফে প্রয়োজন ভাজ্জিকে।

মিচেল ম্যাকক্লেনেঘন
নিউ জিল্যান্ডের এই পেসার এবছর মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। ম্যাচের শুরু ওভারেই ম্যাকক্লেনেঘন উইকেট তুলে খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছেন। আজও পুনের বিরুদ্ধে সেরকম কিছুই করতে মরিয়া থাকবেন তিনি।

জসপ্রীত বুমরাহ
এবছরও আইপিএলে মুম্বইয়ের হয়ে অসাধারণ বল করেছেন বুমরাহ। ডেথ ওভারে তাঁর ইয়র্কার ও স্লোয়ার বল বিপক্ষ ব্যাটসম্যানরা খেলতেই পারছেন না। এই মরশুমে ১৫টি উইকেট নিয়ে মুম্বই বোলিংয়ের বড় ভরসা বুমরাহই।

লাসিথ মালিঙ্গা
এই মরশুমে তিনি বল হাতে সেভাবে জ্বলে উঠতে পারেননি ঠিকই তবে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিকে খেলা কোনও ব্যাটসম্যানের পক্ষেই সহজ নয়। ছন্দ ফিরে পেলে একা হাতে তিনি শেষ করে দিতে পারেন পুনের ব্যাটিং।
{promotion-urls}












Click it and Unblock the Notifications