IPL 2021: শারজায় ডু অর ডাই ম্যাচে টস জিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে শারজায় মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। যে দল আজ হারবে তাদের কাছে কার্যত শেষ হয়ে যাবে আইপিএল অভিযান। ডু অর ডাই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা।

রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রান তাড়া করবে মুম্বই ইন্ডিয়ান্স

দুই দলেই দুটি করে পরিবর্তন। কুইন্টন ডি ককের জায়গায় ঈশান কিষাণ ও ক্রুণাল পাণ্ডিয়ার জায়গায় জিমি নিশামকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দারুণ জয় পাওয়ার পর আজও বেশ আত্মবিশ্বাসী। তবে উইনিং কম্বিনেশনে পরিবর্তন হয়েছে। দুটি পরিবর্তন। অভিষেক হচ্ছে বাঁহাতি পেসার কুলদীপ যাদবের। কুলদীপ খেলছেন আকাশ সিংয়ের জায়গায়। ময়াঙ্ক মার্কণ্ডের জায়গায় দলে এসেছেন শ্রেয়স গোপাল।

1
50856


টস জিতে ফিল্ডিং নেওয়ার কারণ হিসেবে রোহিত শর্মা বলেন, সংযুক্ত আরব আমিরশাহীতে টস জিতে ব্যাটিং ও ফিল্ডিং দুটোই এর আগে নিয়েছি। তবে এখানকার উইকেটগুলি ম্যাচ চলাকালীন একইরকম থাকে। আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে। তাই আজ রান তাড়ার করার সিদ্ধান্ত। কুইন্টন ডি কক আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু তাঁর জায়গায় আজ সুযোগ দিচ্ছি ঈশান কিষাণকে। উল্লেখ্য, কিষাণ রোহিতের সঙ্গে এদিন ওপেন করায় চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পাঁচটি ওপেনিং জুটি দেখা যাচ্ছে।

অন্যদিকে, খুব বেশি কিছু না ভেবে স্বাভাবিক খেলাই খেলতে চাইছে রাজস্থান রয়্যালস। নিজেদের দক্ষতার প্রতি আস্থা রেখে। আজ বাঁহাতি পেসার কুলদীপের অভিষেক হওয়ায় আইপিএলের প্রথম দল হিসেবে একই মরশুমে পাঁচজন বাঁহাতি পেসার খেলাল সঞ্জু স্যামসনের দল। কুলদীপের সঙ্গে বাকিরা হলেন মুস্তাফিজুর রহমান, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া ও আকাশ সিং। এর আগে ২০১১ সালে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া, ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স ও ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাদ একই মরশুমে চার বাঁহাতি পেসারকে সুযোগ দিয়েছিল। দুই দলের শেষ পাঁচটি সাক্ষাতে রাজস্থান জিতেছে ৩টিতে, মুম্বই ২টিতে। গত বছর আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স জিতলেও ফিরতি সাক্ষাতে মধুর প্রতিশোধ নিয়েছিল রয়্যালস।

মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, কায়রন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, জিমি নিশাম, জয়ন্ত যাদব, নাথান কুল্টার-নাইল, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট

রাজস্থান রয়্যালস- এভিন লুইস, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, গ্লেন ফিলিপস, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, কুলদীপ যাদব, শ্রেয়স গোপাল, মুস্তাফিজুর রহমান, চেতন সাকারিয়া

1
4-2021

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+