IPL 2021: আবু ধাবিতে রুদ্ধশ্বাস টস জিতে ব্যাটিং নিলেও সানরাইজার্সের বিরুদ্ধে মিরাকল দরকার মুম্বইয়ের
আবু ধাবিতে আইপিএলের ম্যাচে টস জিতে ব্যাটিং নিল মুম্বই ইন্ডিয়ান্স। সানরাইজার্স হায়দরাবাদকে ১৭১ রানে হারালে তবেই শেষ চারে যেতে পারবে গতবারের চ্যাম্পিয়নরা। আইপিএলের ইতিহাসে যা আগে কখনও হয়নি। ২০১৭ সালে মুম্বই ইন্ডিয়ান্স ১৪৬ রানে হারিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলসেক। আইপিএলে সেটাই সর্বাধিক ব্যবধানে জয়। আজকের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন মণীশ পাণ্ডে।

দুই দলের শেষ সাক্ষাতে মুম্বই ইন্ডিয়ান্স সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছিল ১৩ রানে। শেষ পাঁচ সাক্ষাতে মাত্র একবারই জিতেছে অরেঞ্জ আর্মি। গত বছরের আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বই ৩৪ রানে জেতার পর ফিরতি সাক্ষাতে ১৭ বল বাকি থাকতে ১০ উইকেটে জিতেছিল হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট সবগুলি দলের চেয়ে বেশি। কেকেআরের নেট রান রেট ০.৫৮৭, শীর্ষে থাকা দিল্লি ক্যাপিটালসের ০.৪৫৫ এবং দুই নম্বরে থাকা চেন্নাই সুপার কিংসের ০.৪৫৫। বাকি পাঁচটি দলের নেট রান রেটই মাইনাসে। মুম্বই ইন্ডিয়ান্সের নেট রান রেট মাইনাস (-) ০.০৪৮। কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৪ ম্যাচে ১৪। মুম্বই ইন্ডিয়ান্সের ১৩ ম্যাচে ১২ পয়েন্ট রয়েছে।
🚨 Toss Update from Abu Dhabi 🚨@mipaltan have elected to bat against @SunRisers. #VIVOIPL #SRHvMI
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd pic.twitter.com/olIwIWqLmx
এই পরিস্থিতিতে কেকেআরকে টপকাতে মুম্বই ইন্ডিয়ান্সের যে সমীকরণ সামনে রেখে খেলতে হবে তা হল ২৫০ রান তুললে ৮০-র কমে আউট করতে হবে হায়দরাবাদকে। টস যদি রোহিত শর্মা হেরে যেতেন এবং সানরাইজার্স প্রথমে ব্যাট করত তাহলে টসের সময়ই আইপিএল অভিযান শেষ হয়ে যেত গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। এই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা মণীশ পাণ্ডে যখন শূন্য কয়েন ছুড়লেন তখন জোরে হেড বলেন রোহিত। তিনি টস জিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্লে অফের কাজটা যে অসাধ্যসাধন, তা মেনে নিয়েছেন রোহিত। তবে শেষ ম্যাচ উপভোগ করতেই সতীর্থদের আহ্বান জানাচ্ছেন আইপিএলের সফলতম অধিনায়ক। আইপিএলের প্লে অফে ওঠার কাজ এতটা কঠিন যে হয়েছে ব্যাটিংয়ের জন্যই সেই দাবিই করেছেন রোহিত। সৌরভ তিওয়ারি ও জয়ন্ত যাদবের জায়গায় ক্রুণাল পাণ্ডিয়া ও পীযূষ চাওলাকে খেলাচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ মুহূর্তে কনুইয়ের চোটের কারণে কেন উইলিয়ামসন খেলছেন না বলে জানিয়েছেন মণীশ পাণ্ডে। খেলছেন না ভুবনেশ্বর কুমারও। ভুবিরও আঙুলে চোট রয়েছে।
.@im_manishpandey leading @SunRisers in absence of Kane Williamson.
— IndianPremierLeague (@IPL) October 8, 2021
Piyush Chawla is making @mipaltan debut. #VIVOIPL #SRHvMI
Follow the match 👉 https://t.co/STgnXhy0Wd
A look at the Playing XIs 👇 pic.twitter.com/OyoVFv7wHw
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পাণ্ডিয়া, জিমি নিশাম, নাথান কুল্টার-নাইল, পীযূষ চাওলা, জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট
সানরাইজার্স হায়দরাবাদ- জেসন রয়, অভিষেক শর্মা, মণীশ পাণ্ডে (অধিনায়ক), প্রিয়ম গর্গ, আবদুল সামাদ, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), জেসন হোল্ডার, রশিদ খান, মহম্মদ নবি, সিদ্ধার্থ কৌল, উমরান মালিক












Click it and Unblock the Notifications