WPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স গড়ল ঐতিহাসিক নজির, ফ্র্যাঞ্চাইজি লিগে বিপুল সাফল্যের খতিয়ান

WPL 2025: মুম্বই ইন্ডিয়ান্স ইতিহাস রচনা করল। প্রথম দল হিসেবে দু-বার ডব্লিউপিএল খেতাব জেতার নজির গড়ে। টুর্নামেন্টের প্রথম ও তৃতীয় সংস্করণে চ্যাম্পিয়ন হলো হরমনপ্রীত কৌরের দল।

গতবার ডব্লিউপিএল জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তারা খেতাব দখলে রাখতে না পারায় ঈর্ষণীয় নজির তৈরি করল মুম্বই। মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী টার্গেট হতে চলেছে আসন্ন আইপিএল খেতাব। এদিকে, টানা তিনবারই ফাইনালে হারল দিল্লি ক্যাপিটালস।

WPL 2025

ভারতে যে দুটি ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বই ইন্ডিয়ান্স খেলে তা হলো আইপিএল ও ডব্লিউপিএল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল খেতাব জিতেছিল ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে। হরমনপ্রীতের নেতৃত্বে ডব্লিউপিএল খেতাব তারা জিতল ২০২৩ ও ২০২৫ সালে।

ফলে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে সফলতম দল হিসেবে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের রেকর্ড আরও উজ্জ্বল করল। আইপিএল ও ডব্লিউপিএলের পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন্স লিগ টি২০ (এখন বন্ধ) জিতেছিল ২০১১ ও ২০১৩ সালে।

তবে শুধু ভারতেই নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতেও সাফল্যের জয়ধ্বজা উড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের খেতাব জেতে এমআই নিউ ইয়র্ক।

গত বছর সংযুক্ত আরব আমিরশাহীর টি২০ লিগ আইএলটি২০ খেতাব জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির দল এমআই এমিরেটস। দক্ষিণ আফ্রিকার টি২০ লিগ এসএ২০। তাতেও এ বছর চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপ টাউন।

মুম্বই ইন্ডিয়ান্স গতকাল ১৪৯ রানের পুঁজি নিয়ে চ্যাম্পিয়ন হলো ফাইনাল ৮ রানে জিতে। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে তাদের ট্র্যাক রেকর্ড ঈর্ষণীয়। ৮টি ম্যাচের মধ্যে জিতেছে সাতটিতেই। একমাত্র পরাজয় চলতি ডব্লিউপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে আরসিবির কাছে।

এবারের ডব্লিউপিএলে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হলেন মুম্বই ইন্ডিয়ান্সের ন্যাট সিভার-ব্রান্ট। ফাইনালের সেরা ক্রিকেটার মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কৌর। যিনি দায়িত্বশীল অর্ধশতরান হাঁকিয়ে দলকে লড়াইয়ের জায়গায় রাখেন। হরমনপ্রীত প্রশংসা করেছেন বোলারদের পারফরম্যান্সেরও।

সবচেয়ে বেশি ডট বল করার পুরস্কার পেলেন শবনিম ইসমাইল। ইমার্জিং প্লেয়ার হলেন আমনজ্যোৎ কৌর। গুজরাত জায়ান্টস জিতল ফেয়ার প্লে ট্রফি। কমলা টুপি পেলেন ন্যাট সিভার-ব্রান্ট। অ্যামেলিয়া কের পেলেন বেগুনি টুপি। সেরা স্ট্রাইক রেট রাখার পুরস্কার পেলেন চিনেল হেনরি। সবচেয়ে বেশি ছয় মারার পুরস্কার পেলেন অ্যাশ গার্ডনার। সেরা ক্যাচের পুরস্কার জিতে নিলেন অ্যানাবেল সাদারল্যান্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+