IPL 2021: হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে মাহেলা জয়বর্ধনের মন্তব্যে বিশ্বকাপের আগে আশঙ্কার মেঘ

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটছে না। চলতি আইপিএলের দ্বিতীয়ার্ধেও অলরাউন্ডার হিসেবে তাঁকে দেখতে পাওয়া যাচ্ছে না। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ জেতানো ঝোড়ো ইনিংস খেললেও এখনও অবধি একটিও বল করেননি তিনি। কবে তাঁকে হাত ঘোরাতে দেখা যাবে বা আইপিএলে আদৌ দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই। এমনকী মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে হার্দিককে নিয়ে যে আপডেট দিলেন তাতে ভারতের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যানের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠল।

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে আশঙ্কা

টি ২০ বিশ্বকাপের দল ঘোষণার সময় জাতীয় নির্বাচকমণ্ডলীর তরফে দাবি করা হয়েছিল, বোলিংয়ের জন্য হার্দিক পুরো ফিট থাকায় অলরাউন্ডার হিসেবেই তাঁকে দলে নেওয়া হয়েছে। যদিও সেই দাবি মুখ থুবড়ে পড়েছে আইপিএলেই। আইপিএলের দ্বিতীয়ার্ধের দুটি ম্যাচেও বল করেননি হার্দিক। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার্দিক বল করবেন কিনা সে ব্যাপারে ধোঁয়াশা অব্যাহত রেখে জয়বর্ধনে জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে হার্দিক বল করেননি। এই অবস্থায় হার্দিকের ভালোর জন্য যা যা করা দরকার তা-ই করা হচ্ছে। হার্দিকের যাবতীয় বিষয় নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সঙ্গে সব সময় যোগাযোগ রক্ষা করে চলা হচ্ছে। হার্দিক আইপিএলে বল করবেন কি করবেন না সে ব্যাপারে এখনই বলা যাচ্ছে না, তবে প্রতিদিনই পরিস্থিতি যাচাই করে দেখা হচ্ছে। তবে আমার ধারণা, হার্দিককে এখনই জোর করে বল করানো হলে তাঁর সমস্যা হতে পারে।

২০১৯ সালে পিঠে অস্ত্রোপচারের পর থেকেই স্বাভাবিক ছন্দে বল করতে দেখা যায়নি হার্দিক পাণ্ডিয়াকে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে একদিনের সিরিজের একটি ম্যাচে বল করার পর টি ২০ সিরিজেও হাত ঘুরিয়েছিলেন। কিন্তু তারপরই আইপিএলের প্রথমার্ধে আর বোলিং করেননি। শ্রীলঙ্কা সফরে বোলিং করলেও একটি ম্যাচেও কোটার পুরো ওভার বোলিং করেননি। কলম্বোয় প্রথম একদিনের আন্তর্জাতিকে ৫ ওভার হাত ঘুরিয়ে ৩৪ রানের বিনিময়ে ১ উইকেট পান হার্দিক। দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ ওভার বল করে একটিও উইকেট দখল করতে পারেননি, রান দিয়েছিলেন ২০। এরপর ব্যাট হাতে ৩ বলে শূন্য রানে আউট হন। তৃতীয় একদিনের আন্তর্জাতিকে হার্দিক ১৭ বলে ১৯ রান করেন। এরপর ৫ ওভারের বেশি বোলিং করেননি, ৪৩ রান দিয়ে ১টি উইকেট পান। প্রথম টি ২০ ম্যাচে ১২ বলে ১০ রান করার পাশাপাশি ২ ওভারে ১৭ রানের বিনিময়ে একটি উইকেটই তুলতে সক্ষম হয়েছিলেন।

হার্দিক পাণ্ডিয়ার ফিটনেস নিয়ে আশঙ্কা

আইপিএলের দ্বিতীয়ার্ধে দুটি ম্যাচ খেলেছেন হার্দিক পাণ্ডিয়া। দুবাইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৩ রানে আউট হন। তবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আবু ধাবিতে ৩০ বলে ৪০ রান করে অপরাজিত থেকে মুম্বই ইন্ডিয়ান্সকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন হার্দিক। চারটি চার ও দুটি ছয় মেরেছেন। তবে জয়বর্ধনে যা ইঙ্গিত দিয়েছেন তাতে হার্দিকের কালকের ম্যাচে বোলিং করার সম্ভাবনাও কার্যত নেই। আর তাতেই প্রশ্ন উঠছে, যিনি বোলিং করার জন্য প্রস্তুতই নন, তাঁকে কোন সমীকরণে ফিট বলে দরাজ সার্টিফিকেট দিয়ে দিল জাতীয় নির্বাচকমণ্ডলী বা বিসিসিআই?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+