দিল্লির বিরুদ্ধে ফাইনালে নেমে আইপিএলের কোন এলিট ক্লাবে প্রবেশ করবেন রোহিত?
আজ মাঠে নেমে আইপিএলের কোন এলিট ক্লাবে প্রবেশ করবেন রোহিত?
আজ সন্ধ্যায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আইপিএল ২০২০-এর ফাইনালে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্যাচেই মাঠে নেমে মাইলফলক স্থাপন করতে চলেছেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। সামিল হতে চলেছেন অনবদ্য এলিট ক্লাবে। যে ক্লাবের সদস্য হয়ে আগে থেকেই বসে রয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আইপিএলে ২০০তম ম্যাচ খেলবেন রোহিত
আইপিএলে এখনও পর্যন্ত ১৯৯টি ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। আজ সন্ধ্যায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল ২০২০-এর ফাইনালে খেলতে নামলে ডবল সেঞ্চুরি পূর্ণ করবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এমন নজির খুব কম ক্রিকেটারেরই রয়েছে।

এলিট ক্লাবে বসে রয়েছেন ধোনি
আইপিএল ২০২০-এর প্লে-অফে পৌঁছতে পারেনি চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে প্রথমবার। তা বলে ব্যক্তিগত রেকর্ডে কারও থেকে কোনও অংশে পিছিয়ে নেই মহেন্দ্র সিং ধোনি। বরং কিছুক্ষেত্রে অন্যদের থেকে এখনও এগিয়ে রয়েছেন সিএসকে অধিনায়ক। তারই অন্যতম হিসেবে আইপিএলে ২০৪টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে ধোনির। টুর্নামেন্টে এত ম্যাচ খেলার রেকর্ড অন্য কোনও ক্রিকেটারের নেই। ১৯৯টি ম্যাচ খেলে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা।

থার্ড এবং ফোর্থ বয় কারা
২০০৮ থেকে এখনও পর্যন্ত আইপিএলে ১৯৬টি ম্যাচ খেলেছেন কেকেআরের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক। টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তিনি। তালিকার চতুর্থ স্থানে থাকা সুরেশ রায়না আইপিএলে ১৯৩টি ম্যাচ খেলেছেন।

কোথায় রয়েছেন বিরাট
আইপিএলে সর্বাধিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকার পঞ্চম স্থানে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তথা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। টুর্নামেন্টে মোট ১৯২টি মোকাবিলায় অংশ নিয়েছেন ভিকে। আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক ৫৮৭৮ রানও রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। পাঁচটি শতরান এসেছে আরসিবি অধিনায়কের ব্যাট থেকে।












Click it and Unblock the Notifications