WPL 2025: ডব্লিউপিএলে প্রথম হার আরসিবির, স্মৃতিদের বিরুদ্ধে দুরন্ত জয় হাসিল করল মুম্বই ইন্ডিয়ান্স
মহিলাদের প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচ জয়ের পর ঘরের মাঠে ধাক্কা খেল আরসিবি। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে হেরে গেল স্মৃতি মান্ধানার দল। চার উইকেটে জয় ছিনিয়ে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি ম্যাচ মানেই হরমনপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার দ্বৈরথ। চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবির ব্যাটিং ইনিংসের শুরুতেই ড্যানি ওয়াট-হজ ৯ বলে ৯ রান করে আউট হল। স্মৃতি মান্ধানা ২৬ রান আউট হলেন। রাঘবী বিস্ত ১ রান করে সাজঘরে ফিরলেন।

জবাবে ব্যাট করতে নেমে যস্তিকা ভাটিয়া ৮ রান করে আউট হন। হেইলি ম্য়াথুজ ওপেন করতে নেমে ১৫ রান করলেন। তিনে নেমে ন্যাট সিভার-ব্রান্ট ২১ বলে ৪২ রান করেন। হরমনপ্রীত কৌর এই ম্যাচে অর্ধশতরান করলেন। ৩৮ বলে ৫০ রান করেন হরমনপ্রীত কৌর ।
অ্যামেলিয়া কের ২ রান করেন। সজীবন সাজনা ০ রান করে আউট হলেন। তবে মুম্বইকে জয় এনে দিলেন আমনজ্যোৎ কৌর। ২৭ বলে ৩৪ রান করেন। জি কমলিনী ১১ রানে অপরাজিত থাকেন। শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২২ রানের। কিন্তু নাটকীয়ওভাবে ১ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে থাকল আরসিবি, ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে ২ নম্বরে থাকল মুম্বই। এই ম্যাচের বিরতিতে শ্রুতি হাসান পারফরম্যান্স করেন।












Click it and Unblock the Notifications