পঞ্জাব বধ করে প্লে অফের লড়াইয়ে টিকে থাকল মুম্বই
লম্বা বিরতির পর ফিরে ঘরের মাঠ হারের মুখ দেখতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে। পাশাপাশি আইপিএলে এখনও নিজেদের ভাসিয়ে রাখল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
লম্বা বিরতির পর ফিরে ঘরের মাঠ হারের মুখ দেখতে হল কিংস ইলেভেন পঞ্জাবকে। পাশাপাশি আইপিএলে এখনও নিজেদের ভাসিয়ে রাখল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। পঞ্জাবের ঘরের মাঠ পঞ্জাবকে ৬ উইকেটে হারিয়ে দিল রোহিত শর্মার দল।

শুক্রবার টসে হেরে প্রথমে ব্যাট করে কিংস ইলেভেন পঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে ১৭৪ তোলে রবিচন্দ্রন অশ্বিনের দল। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি পঞ্জাবের ওপেনার কেএল রাহুল। প্রথম পাওয়ার প্লেতে ৪৯ রান তোলে পঞ্জাব। কিন্তু এর পরই খেলার রাশ নিজেদের হাতে নিয়ে নেয় মুম্বই। পাওয়ার প্লের পরই আউট হন লোকেশ রাহুল। বির্ধ্বংসী মেজাজে খেলা শুরু করলেও মাত্র ২৪ রানেই থামকে যায় রাহুলের ইনিংস। বড় রান করতে ব্যর্থ হন যুবরাজ সিংহও। ১৪ বলে ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন যুবি।
রান পাননি করুণ নায়ার এবং অক্ষর পটেল। শুরুটা ভাল করলেও ১২ বলে ২৩ রান করেই প্যাভিলিয়নে ফেরেন করুণ নায়ার। পাশাপাশি যে অক্ষরকে রিটেন করেছিল কিংস ইলেভেন পঞ্জাব কর্তৃপক্ষ, সেই অক্ষরও নির্ভরতা যোগাতে ব্যর্থ হন। ব্যাট হাতে ১২ বলে ১৩ রান করে ডাগ আউট ফেরেন এই বাঁ হাতি।
পঞ্জাবের বেশিরভাগ ব্যাটসম্যানকে অফ কালার দেখালেও এদিন ফের একবার নিজের নামের প্রতি সুবিচার করেন ক্রিস গেইল। চলতি আইপিএলে ফের একটি অর্ধশতরান করেন তিনি। ৪০ বলে ৫০ রান করেন ক্যারিবিয়ান কিংবদন্তি। গেইলের ইনিংসটি সাজানো ছিল ছ'টি চার এবং দু'টি ছয় দিয়ে। শেষের দিকে স্টাইনিসের চওড়া ব্যাটের উপর ভর করে ১৭০ রানের গণ্ডি টপকায় পঞ্জাব।
মুম্বইয়ের হয়ে একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরা, মিচেল ম্যাকলানেঘান, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক মারকান্ডে, বেন কার্টিং। জবাবে ব্যাট হাতে নেমে এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। এক ওভার বাকি থাকতে ম্যাচ জিতলেও শুরু দিকে কিছুটা নড়বড়ে দেখায় মুম্বইয়ের ব্যাটিং লাইনআপকে।
ইনিংসের মাঝ পথে পর পর উইকেট হারিয়ে একটা সময় চাপে পড়ে যায় মুম্বই। সেই সময় মুম্বই ব্যাটিংয়ের হাল শক্ত হাতে ধরেন রোহিত এবং ক্রুণাল। শেষ পর্যন্ত মুম্বইকে জয়ের পথে পৌছে দেয় এই জুটিই।
১২ বলে ৩১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন ক্রুণাল। তাঁর ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং দু'টি ছয় দিয়ে। মূলত ম্যাচের শেষের দিকে ক্রুণালের ব্যাট থেকে রান আসাটাই সহজ করে দেয় মুম্বইয়ের জয়ের পথ। ক্রুণালকে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক রোহিত শর্মা। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেন তিনি।
করুণাল এবং রোহিত ছাড়াও এদিন মুম্বইয়ের জয়ের নেপথ্য়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সূর্যকুমার যাদব। ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। এদের পাশাপাশি মুম্বইকে জয়ের রস্তায় পৌছতে কিছুটা সাহায্য করেন ঈশান কিষান(২৫) এবং হার্দিক পান্ডিয়া(২৩)। পঞ্জাবের হয়ে এই ম্যাচে দু'টি উইকেট নেন আফগান লেগ স্পিনার মুজিব উর রহমান, একটি করে শিকার অ্যান্ড্রু টাই এবং মার্কাস স্টইনিসের।












Click it and Unblock the Notifications