চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল সেরা রোহিতের মুম্বই

আইপিএলের দ্বাদশ সংস্করণের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ১ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে।

আইপিএলের দ্বাদশ সংস্করণের ফাইনালে মুম্বই ইন্ডিয়ান্স ১ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংসকে। এবং একই সঙ্গে রোহিত শর্মার দল চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তুলল। এই কৃতিত্ব আর কোনও দলের নেই। চেন্নাই এর আগে তিনবার আইপিএল ট্রফি জিতেছে।

চেন্নাইকে হারিয়ে চতুর্থবার আইপিএল সেরা রোহিতের মুম্বই

এদিন ফাইনালে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা মোটামুটি করলেও মিডল ওভারে উইকেট খুইয়ে খুব বেশি রান করতে পারেনি মুম্বই। শেষদিকে কায়রন পোলার্ডের অপরাজিত ১৪০ রানের সুবাদে ৮ উইকেটে ১৪৯ রান তোলে মুম্বই।

কুইন্টন ডি কক ২৯ রান, রোহিত শর্মা ১৫ রান, সূর্য কুমার যাদব ১৫ রান, ইশান কিষণ ২৩ রান, হার্দিক পান্ডিয়া ১৬ রান করেন। চেন্নাইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন দীপক চাহার ও ইমরান তাহির। চাহার ২৬ রানে ৩ উইকেট নেন ও ইমরান তাহির ২৩ রানে ২ উইকেট পান।

রান তাড়া করতে নেমে চেন্নাই শুরুটা অসাধারণ করে। তবে ফ্যাফ ডু প্লেসি ১৩ বলে ২৬ রানে আউট হতেই খেলা ধরে নেয় মুম্বই। চেন্নাইয়ের কোনও ব্যাটসম্যান এদিন রান পাননি। মহেন্দ্র সিং ধোনি ২ রান করে রান আউট হন।

তবে ক্রিজের অন্য প্রান্তে টিকে ছিলেন শেন ওয়াটসন। তিনি ছিলেন চেন্নাই দলের শেষ ভরসা। ব্র্যাভোকে নিয়ে ওয়াটসন মরণপণ চেষ্টা করেছিলেন। তবে তিনি ৫৯ বলে ৮০ রানে আউট হতেই ম্যাচ নিজেদের পক্ষে করে নেয় মুম্বই।
শেষ ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৯ রান। বল করতে আসেন অভিজ্ঞ লাসিথ মালিঙ্গা। শেষ বলে প্রয়োজন ছিল দুই রান। তবে মালিঙ্গার বলে শার্দুল ঠাকুর এলবিডব্লিউ আউট হন। মুম্বই শেষ অবধি ১ রানে জিতে চতুর্থবার আইপিএল ট্রফি ঘরে তোলে।

এদিন মুম্বইয়ের হয়ে অনবদ্য বোলিং করেন জসপ্রীত বুমরাহ ও রাহুল চাহার। বুমরাহ ১৪ রানে ২ উইকেট নেন ও চাহার ১৪ রানে একটি উইকেট পান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+