চেন্নাইকে হারিয়ে পঞ্চমবার আইপিএলের ফাইনালে মুম্বই

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ২০১৯ সালের প্রথম দল হিসেবে আইপিএলের ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ২০১৯ সালের প্রথম দল হিসেবে আইপিএলের ফাইনালে চলে গেল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ে মাঠে মহেন্দ্র সিং ধোনির দলকে রান তাড়া করে নয় বল বাকী থাকতে হারিয়ে দেয় রোহিত শর্মার দল। যার ফলে এই আইপিএলের প্রথম দল হিসেবে মুম্বই সরাসরি ফাইনালে চলে গেল।

চেন্নাইকে হারিয়ে পঞ্চমবার আইপিএলের ফাইনালে মুম্বই

এদিন টসে জিতে ঘরের মাঠে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চিপকের স্লো উইকেটে প্রথমে ব্যাট করে বড় রান খাড়া করে স্পিনারদের দিয়ে সেই রানকে আটকে রাখায় ছিল ধোনির কৌশল। তবে এই কাজে এদিন ব্যর্থ তিনি। কারণ দলের প্রধান ব্যাটসম্যানরা রান পাননি। ফাফ ডু প্লেসি ৬ রানে ফেরেন। শেন ওয়াটসন করেন ১০ রান। তিন নম্বরে নামা সুরেশ রায়না স্পিনার জয়ন্ত যাদব এর বলে কট অ্যান্ড বোল্ড হয়ে ৫ রানে সাজঘরে ফেরেন।

চার নম্বরে নামা মুরলী বিজয় ২৬ রান করেন। ফলে চেন্নাই ব্যাটিং শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। ১৩ তম ওভারে মুরলী বিজয় যখন ফেরেন তখন চেন্নাইয়ের রান মাত্র ৪ উইকেটে ৬৫। সেখান থেকে খেলা ঘোরানোর চেষ্টা করেন অম্বাতি রায়ডু ও মহেন্দ্র সিং ধোনি। রায়ডু ৪২ ও ধোনি ৩৭ রানে অপরাজিত থাকেন। চেন্নাই চার উইকেট হারিয়ে ১৩১ রান তোলে।

রান তাড়া করতে নেমে ভালো শুরু হয়নি মুম্বইয়েরও। প্রথম ওভারের দ্বিতীয় বলে চার রান করে ফেরেন রোহিত শর্মা। ম্যাচের চতুর্থ ওভারে ৮ রান করে ফেরেন কুইন্টন ডি কক। তবে তিন নম্বরে নামা সূর্যকুমার যাদব ও চার নম্বরে নামা ইশান কিশান অনবদ্য ব্যাটিং করে ম্যাচ মুম্বইয়ের দখলে রাখেন। ইশান ২৮ রানে আউট হয়ে গেলেও সূর্য কুমার যাদব ৫৪ বলে ৭১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

শেষদিকে তাঁকে সঙ্গ দেন হার্দিক পান্ডিয়া। তিনি করেন অপরাজিত ১৩ রান। চেন্নাইয়ের স্পিনার ত্রয়ী হরভজন সিং, রবীন্দ্র জাদেজা ও ইমরান তাহির ভালো বল করলেও রানের পুঁজি এতটাই কম ছিল যে শেষ অবধি মুম্বইকে আটকে রাখা যায়নি। যার ফলে এই নিয়ে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলের ফাইনালে চলে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+