আইপিএলে মুম্বই-আরসিবি লড়াই, গত মরসুমে রান ও উইকেট সংখ্যায় শীর্ষে ছিলেন দুই দলের যে যে ক্রিকেটার
আইপিএলে মুম্বই-আরসিবি লড়াই, গত মরসুমে রান ও উইকেট সংখ্যায় শীর্ষে ছিলেন দুই দলের যে যে ক্রিকেটার
গত মরসুমের আইপিএলের লিগ স্তরে দুই বার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলই একটি করে ম্যাচ জিতেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সের নিরিখে দুটি ম্যাচই চিত্তাকর্ষক হয়েছিল। তারই নিরিখে দেখে নেওয়া যাক ২০২০ সালের আইপিএলে রান ও উইকেট সংখ্যার নিরিখে দুই দলের কোন ক্রিকেটার শীর্ষ সারিতে ছিলেন।

আইপিএল ২০২০-তে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান
আইপিএল ২০২০-তে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন ইশান কিষাণ। ওই মরসুমে ১৪টি ম্যাচ খেলে ৫১৬ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। গত আইপিএলে ইশানের করা সর্বোচ্চ ৯৯ রান হয়েছিল আরসিবি-র বিরুদ্ধে। ২০২০ সালের আইপিএলে চারটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন কিষাণ।

আইপিএল ২০২০-তে আরসিবি-র হয়ে সবচেয়ে বেশি রান
২০২০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি রান করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। ১৫টি ম্যাচ খেলে ৪৭৩ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার। পাঁচটি অর্ধশতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। ২০২০ সালের আইপিএলে পাড়িক্কলের সর্বোচ্চ স্কোর ছিল ৭৪।

আইপিএল ২০২০-তে মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট
গত মরসুমের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। ২০২০ সালের সংস্করণে ১৫টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছিলেন বুমবুম। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৪ রান দিয়ে নেওয়া ৪ উইকেট ছিল ওই টুর্নামেন্টে বুমরাহের সেরা স্পেল।

আইপিএল ২০২০-তে আরসিবি-র হয়ে সবচেয়ে বেশি উইকেট
আইপিএলের গত মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। ১৫টি ম্যাচ খেলে ২১ উইকেট নিয়েছেন ভারতীয় লেগ স্পিনার। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৮ রান দিয়ে নেওয়া তিন উইকেট ছিল ওই টুর্নামেন্টে চাহালের সেরা স্পেল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications