IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা

লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। মুম্বই ব্র্যাবোন স্টেডিয়ামে খেলা হচ্ছে এই ম্যাচ। মুম্বইয়ের দলে চার বিদেশি হিসেবে খেলছেন ডেওয়াল্ড ব্রেভিস,কাইরন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালান এবং টাইমাল মিলস। পর পর পাঁচ ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে রোহিত শর্মার দলের।

IPL 2022: লখনউয়ের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা

লিগের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকেই জেতা শুরু করতে হবে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সকে। এমনিতেই পর পর চার ম্যাচ হেরে চলতি আইপিএল-এ শেষ চারে শেষ করার স্বপ্ন দেখেন না অতিবড় মুম্বই সমর্থকও। কিন্তু চেষ্টা তো চালাতেই হয়, হাল ছাড়া তো যায় না! রোহিতদেরও হয়েছে এখন একই দশা। শেষ চারে পৌঁছনোর স্বপ্ন হয়তো শিবিরের ক্রিকেটাররাও দেখছেন না কিন্তু প্রত্যেকেরই হয়তো আশা যদি ঝড়ের গতিতে ছন্দ ধরে দল, পরের পর ম্যাচ জিতে যদি ধুমতেতুর মতো উদয় হওয়া যায়। সেক্ষেত্রেই এই ম্যাচ থেকেই জয়ের রাস্তায় ফিরতে হবে আইপিএল-এর সব থেকে বেশি সফল্য পাওয়া দলটিকে।

অন্য দিকে, লখনউ সুপার জায়ান্টল প্রথম মরসুমেই ঝলক দেখাচ্ছে কে এল রাহুলের নেতৃত্বে। পাঁচ ম্যাচে তিনটি জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের পঞ্চম স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দলে একটি পরিবর্তন এনেছেন লখনউ সুপার জায়ান্টসের টিম ম্যানেজমেন্ট। কৃষ্ণাপ্পা গৌতমের পরিবর্তে দলে ফিরেছেন মণীশ পাণ্ডে।

মুম্বই ইন্ডিয়ান্স:

ঈশান কিষান (উইকেটরক্ষক), রোহতি শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, ফাবিয়ান অ্যালান, মুগুগন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, জয়দেব উনাদকাট, টাইমাল মিলস

লখনউ সুপার জায়ান্টস:

কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মনীশ পাণ্ডে, দীপক হুডা, মার্কাস স্টইনিস, আয়ূষ বাদোনী, জেসন হোল্ডার, ক্রুণাল পান্ডিয়া, দুশমন্থ চামিরা, রবি বিষ্ণোই, আভেষ খান

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+