আইপিএলের প্রথম ম্যাচ খেলবে কারা? কাদের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর?

আইপিএলের প্রথম ম্যাচ খেলবে কারা? কাদের বিরুদ্ধে মাঠে নামছে কেকেআর?

সংযুক্ত আরব আমিরশাহী আইপিএল শুরু হতে আর একমাসও বাকি নেই। করোনা ভাইরাসের আবহে টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে ইতিমধ্যেই আরবে পৌঁছে গিয়েছে দলগুলি। চূড়ান্ত কড়াকড়ির মধ্যে আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর আমিরশাহী ক্রিকেট বোর্ড। যদিও টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি বিসিসিআই। এ ব্যাপারে যে আভাস পাওয়া গিয়েছে, তা এক নজরে দেখে নেওয়া যাক।

প্রথম ম্যাচেই ধোনি বনাম রোহিত

প্রথম ম্যাচেই ধোনি বনাম রোহিত

২০১৯-এর আইপিএল ঠিক যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হতে চলেছে ২০২০-এর সংস্করণ। এক সূত্রের তরফে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আইপিএলের প্রথম ম্যাচেই খেলতে নামছে গত বারের ফাইনালিস্ট মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। অর্থাৎ রোহিত শর্মাদের কাছে গত ফাইনালে হারের বদলার নেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন মহেন্দ্র সিং ধোনিরা।

কবে নামছে কেকেআর?

কবে নামছে কেকেআর?

সূত্রের তরফে দাবি করা হয়েছে, দ্বিতীয় দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বরই আইপিএল খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। সেই ম্যাচে দীনেশ কার্তিকদের প্রতিপক্ষ হবে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। একই দিনে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বলে খবর।

ওয়ার্নারদের খেলা কবে

ওয়ার্নারদের খেলা কবে

আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ না হলেও এখনও পর্যন্ত যা ঠিক হয়েছে তাতে ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ ২১ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলবে বলে সূত্রের খবর। অন্যদিকে রাজস্থান রয়্যালস ২২ সেপ্টেম্বর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের আইপিএল অভিযান শুরু করছে বলে সূত্রের দাবি।

সূচি প্রকাশ কবে

সূচি প্রকাশ কবে

বিসিসিআই সূত্রের খবর, বোর্ডের একটি প্রতিনিধি দল সংযুক্ত আরব আমিরশাহী গিয়ে আইপিএলের প্রস্তুতি, সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখবে। খতিয়ে দেখা হবে মাঠগুলিও। এরপর আমিরশাহী সরকার, সেদেশের ক্রিকেট এবং আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে আরবেই বৈঠকে বসবেন বিসিসিআইয়ের প্রতিনিধি। সেখানেই টুর্নামেন্টে পূর্ণাঙ্গ সূচি তৈরি করা হবে বলে সূত্রের খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+