'ধোনি অনন্য, ওঁর সঙ্গে তুলনায় যেও না', পন্থকে বলেছিলেন প্রাক্তন প্রধান নির্বাচক!
ধোনির সঙ্গে তুলনায় গিয়েই পথভ্রষ্ট হয়েছেন পন্থ! কী মত প্রাক্তন প্রধান নির্বাচকের
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে নিজেকে তুলনা করার ফলেই ঋষভ পন্থ পথভ্রষ্ট হয়েছেন বলে মনে করেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। পন্থের মধ্যে যে প্রতিভা ছিল, তার সঠিক বহিঃপ্রকাশ ঘটেনি বলেও মনে করেন প্রসাদ। তাঁর কথায়, এমএস ধোনি সবার থেকে আলাদা এক ব্যক্তিত্ব। মাহির সঙ্গে কারও তুলনা হয় না বলেও মনে করেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক।

ধোনির সঙ্গে পন্থের তুলনা
মহেন্দ্র সিং ধোনির পরিবর্ত হিসেবে ঋষভ পন্থকেই দেশের ভবিষ্যত বলে ভাবা হয়েছিল। এরপর থেকে ওই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান যখনই মাঠে নেমেছেন, তখনই ক্রিকেট প্রেমীরা এমএস ধোনির সঙ্গে তাঁর তুলনা টানতে শুরু করেছিলেন বলে জানিয়েছেন এমএস ধোনি। বারবার একই কথা শুনতে শুনতে পন্থ নিজেকে ধোনির মতোই ভাবতে শুরু করেছিলেন বলেও মনে করেন বিসিসিআইয়ের প্রাক্তন প্রধান নির্বাচক।

পন্থের সঙ্গে কথা বলেছিলেন
এমএসকে প্রসাদ জানিয়েছেন, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক থাকার সময় ঋষভ পন্থের সঙ্গে তাঁর এই ইস্যুতে কথা হয়েছে। তিনি এমএস ধোনির ছায়া থেকে তিনি পন্থকে সরে আসতে বলেছিলেন বলেও দাবি করেছেন প্রসাদ। তা করতে পারেননি বলেই ঋষভ পথভ্রষ্ট হয়েছেন বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন প্রধান নির্বাচক।

ঋষভ পন্থের কেরিয়ার
দেশের হয়ে ১৩টি টেস্ট, ১৬টি ওয়ান ডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ঋষভ পন্থ। তিন ফর্ম্যাটে তিনি যথাক্রমে ৮১৪, ৩৭৪ ও ৪১০ রান করেছেন। টেস্টে দুটি শতরান রয়েছে পন্থের।

থমকে গিয়েছে কেরিয়ার
লাগাতার খারাপ পারফরম্যান্স ও চোটের কারণে ভারতীয় দল থেকে সরে দাঁড়াতে হয়েছিল ঋষভ পন্থকে। পরিবর্তে ওপেনার কেএল রাহুলকে দিয়ে উইকেটরক্ষকের কাজ চালাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রাহুল সফল হওয়ায় সীমিত ওভারের ফর্ম্যাটে জাতীয় দলে ঋষভের কামব্যাক কঠিন হয়ে গিয়েছে বলা চলে। যদিও টেস্টে তাঁকে ভেবেই ঘুঁটি সাজাচ্ছে টিম ইন্ডিয়া।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications