Shivam Dube: শিবমের সাফল্যের মূলেও রয়েছে মাহি মন্ত্র! তারকা অলরাউন্ডারকে নিয়ে বিশেষ ভাবনা বিসিসিআইয়ের
আইপিএলের মঞ্চে সাফল্য পেলেও ভারতীয় সিনিয়র দলে সেভাবে জায়গা করে নিতে পারছিলেন না শিবম দুবে। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন মুম্বইয়ের এই অলবরাউন্ডার। হার্দিক পাণ্ডিয়ার চোট আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে শিবমের জন্য ভারতীয় দলের দরজা খুলে দিয়েছে। প্রথম দুই ম্যাচে ব্যাটে-বলে অল্রাউন্ড পারফরম্যান্স করে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
কিন্তু শিবমের সাফল্যের মূলেও রয়েছে মাহি মন্ত্র। গত দুই মরসুম আইপিএলে সিএসকে দলের হয়ে খেলছেন শিবম। ফলে ধোনির সান্নিধ্য পেয়েছেন শিবমও। কিন্তু ক্যাপ্টেন কুলের একটা ছোট্ট পরামর্শই বদলে দিয়েছে শিবমের ক্রিকেটীয় জীবনেুর গতিপথ।অজানা সেই কাহিনীই প্রকাশ্যে এনেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ।

এই পরামর্শই মেনে চলেছেন শিবম। এরপর থেকে তাঁর খেলার ধরনও পাল্টে যায় বলে মুকুন্দ উল্লেখ করেছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে ৪০ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভারতীয় দলের এই অলরাউন্ডার। ৫টি চার ও ২টি ছয় মারেন মোহালিতে। বোলিংয়ে ২ ওভারে ৯ রান দিয়ে নেন ১টি উইকেট। ইন্দোরে দ্বিতীয় ম্যাচেও শিবম কিন্তু অলরাউন্ড পারফরম্যান্স করলেন। একটি উইকেট নেওয়ার পাশাপাশি ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে।
শিবম নিজেও তাঁর এই সাফল্যের জন্য সিএসকে দল ও ধোনিকে কৃতিত্ব দিয়েছেন। তাঁর কথায়, 'আমার খেলার এই কৃতিত্ব সিএসকে দল টিম এবং মাহি ভাইকে দিতে হবে। তারা আমাকে সেই আত্মবিশ্বাস দিয়েছে। তারা আমাকে বলেছিল যে আমি আইপিএলে রান করতে পারব। এবং তারা আমার উপর বিশ্বাস করেছিল। ধোনি ভাইয়েক মতো অধিনায়কের পাশাপাশি ফ্লেমিং-এর মতো ব্যক্তিরা বলেছিল যে তারা আমার উপর বিশ্বাস করে এবং তারা যা চায় আমি তা করতে পারি।'
একইসঙ্গে শিবম নিজের ব্যাটিং প্রসঙ্গে বলেন, 'সাম্প্রতিক সময়ে নিজের ব্যাটিং নিয়ে অনেক পরিশ্রম করেছি। শুধু দক্ষতা নয়। আমার এখন লক্ষ্য থাকে কোনও বলে যেন মনঃসংযোগ নষ্ট না হয়।পাশাপাশি বোলিংয়ে উন্নতি করারও চেষ্টা করছি। আগের ম্যাচে বলও ভালই করেছিলাম। এখানে সেটা পারলাম না। ''
ভালো পারফরম্যান্সের সৌজন্যে এবার বিসিসিআইয়ের বার্ষিক চুক্তিরও অর্ন্তভুক্ত হতে পারেন শিবম দুবে। তাঁর সঙ্গে বোর্ডের চুক্তির আওতায় আসতে চলেছেন যশস্বী জয়সওয়ালও।












Click it and Unblock the Notifications