MS Dhoni's Injury Update: অস্ত্রোপচারের পর কেমন আছেন ধোনি? বড় আপডেট দিলেন স্ত্রী সাক্ষী
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে, কিন্তু তাতেও মহেন্দ্র সিং ধোনির জনপ্রিয়তার গ্রাফ এতটুকুও কমেনি। বর্তমানে ক্রিকেট আর মাহির সম্পর্ক শুধুই আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ। বয়স বেড়েছে, তাঁর অবসর নিয়েও জল্পনা কম নয়। এরইমধ্যে দোসর চোট আঘাতের সমস্যা। ২০২৩ সালের আইপিএলে চোট নিয়েই খেলেছিলেন। কিন্তু আইপিএল শেষের পরও জারি রেখেছেন আগামী মরসুমে খেলার জল্পনা।
আইপিএল শেষের পরই হাঁটুতে অস্ত্রোপচার করান ধোনি। অস্ত্রোপচার করার পর কেটে গিয়েছে দুই মাসের কাছাকাছি সময়।। কেমন আছেন ক্যাপ্টেন কুল? নিজে বিষয়টি নিয়ে মুখ না খুললেও, ধোনির বর্তমান শারীরিক অবস্থা নিয়ে বড় আপডেট নিয়ে তাঁর স্ত্রী সাক্ষী। সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। এই ভিডিওটি একটি সিনেমার স্ক্রিনিংয়ের সময় করা হয়েছে, যেখানে ধোনি ভক্তরা সাক্ষীকে সম্পর্কে জিজ্ঞাসা করছেন, কেমন আছেন মাহি?। সাক্ষীকে বলতে শোনা যায় যে ধোনি বর্তমানে রিহ্যাবের মধ্যে রয়েছেন। সাক্ষী জানান, 'তিনি সুস্থ হয়ে উঠছেন, তিনি বর্তমানে রিহ্যাবে রয়েছেন।'
Fans asked "How is Mahi Bhai" to Sakshi.
— CricketGully (@thecricketgully) July 28, 2023
📹 (MSD7.Imran / Instagram) pic.twitter.com/XH7Ec7qzOu
গোটা আইপিএলে বাঁ হাঁটুতে স্ট্র্যাপ বেঁধে খেলে গিয়েছেন ধোনি। কিন্তু কিপিং বা ব্যাটিং করা থামাননি। যদিও উইকেটের মাঝামাঝি দৌড়নোর সময় তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। হাঁটুতে আঘাতের অস্বস্তি এড়াতে অনেক সময় তাঁকে দেখা গিয়েছে শেষ মুহূর্তে ব্যাট করতে নামতে। ফলে তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। ভারতের যে প্রান্তেই খেলতে গিয়েছিলেন দর্শকরা মাহিকে উজার করে দিয়েছেন তাদের ভালোবাসা।

আইপিএলে চেন্নাই সুপার কিংস জয়ের পরই বিষয়টি নিয়ে জল্পনার অবসান হয়। আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ধোনি নিজেই ইঙ্গিত দিয়েছিলেন, ফিট থাকলে আরও একটা মরশুম সমর্থকদের উপহার দিতে চান।
এর মাঝেই তিনি নিজের হাঁটুর অস্ত্রোপচার করে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আবারও মাঠে নামতে প্রস্তুত। অন্যদিকে তাঁর স্ত্রী সাক্ষী ধোনির ছোট্ট বার্তাতে মাহি ভক্তরা আশায় বুক বাধতে শুরু করেছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন ক্যাপ্টেন কুল, এমনটাই প্রার্থনা 'থালাইভা'র অনুরাগীদের।

আপাতত ধোনি এবং সাক্ষী ব্যস্ত বিনোদন জগতে।সম্প্রতি প্রযোজক হিসাবেও আত্মপ্রকাশ করেন ভারতীয় ক্রিকেটের তারকা দম্পতি। তামিল ছবি 'লেটস গেট ম্যারেড' ছবিটি প্রযোজনা করেছেন ধোনি এবং সাক্ষী। জানুয়ারি মাসেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। শুক্রবার মুক্তি পেল সাক্ষী-ধোনির প্রথম প্রযোজিত ছবি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications