MS Dhoni: রোহিত শর্মার প্রতি ঈর্ষান্বিত ধোনি! ভারতের সাফল্যে প্রতিক্রিয়া না দেওয়ায় মাহিকে নিয়ে বিতর্ক

কয়েকদিন আগেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারতীয় দল। ২০১৩ সালের পর আবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব ঘরে তুলেছে। টিম ইন্ডিয়া মহেন্দ্র সিং ধোনির পর রোহিত শর্মা হলেন দ্বিতীয় ভারত অধিনায়ক যিনি একাধিক আইসিসি খেতাব জিতলেন। কিন্তু আইপিএল শুরুর আগেই বিতর্কে মহেন্দ্র সিং ধোনি।

ভারতীয় ক্রিকেট দল থেকে কয়েক বছর আগেই অবসর নিয়েছেন ধোনি বর্তমানে ধোনি শুধুমাত্র আইপিএলেই খেলেন। কিন্তু ভারতীয় ক্রিকেট দলের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে অস্বীকার করায় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের তোপের মুখে পড়েছেন ক্যাপ্টেন কুল।

Champions Trophy

ঋষভ পন্থের বোনের বিয়েতে যোগ দিতে দেরাদুনে গিয়েছেন ধোনি। সোমবার রাতে দিল্লি বিমানবন্দরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মাহি । ধোনিকে জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি ছিল ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্পর্কে। তবে, বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার সময় কিংবদন্তি এই ভারতীয় ক্রিকেটার হাত নাড়লেন। এই সংক্রান্ত কোনও প্রশ্নের উত্তর দেননি। এরপরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ধোনির বিরুদ্ধে তোপ দেগেছেন।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্পর্কে ধোনির কিছু না বলার সিদ্ধান্ত ভক্তদের একাংশ ভালোভাবে মেনে নিতে পারেননি। অনেকেই মনে করেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি বর্তমান ভারতীয় দল এবং অধিনায়ক রোহিত শর্মার প্রতি ঈর্ষান্বিত বোধ করছেন। তাই ভারতের জয়ের বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। উল্লেখযোগ্যভাবে, ধোনি যেমন বিমানবন্দরে চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে প্রশ্নের উত্তর যেমন দেননি তেমনই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরও কোনও প্রতিক্রিয়া না দিয়ে চলে যান।

সোমবার দুবাই থেকে দেশে ফিরে বুধবারই পন্থের বাড়ির অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এই অনুষ্ঠানে ফের কাছাকাছি দেখা গেল ধোনি ও গম্ভীরকে। শুধু কাছাকাছি এলেনই না এক ফ্রেমে দেখা গেল ভারতীয় ক্রিকেটের অন্যতম দুই সফল তারকাকে।


উল্লেখ্য, ২০০৭ সালে ভারতীয় দল তৃতীয় আইসিসি খেতাব জেতে। এমএস ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপ জেতে। পাকিস্তানকে ৫ রানে হারিয়ে আইসিসি টি২০ বিশ্বকাপ জেতে ভারত। ২০১১ সালে ঘরের মাঠে ভারত একদিনের বিশ্বকাপ জেতে। ধোনির নেতৃত্বের চ্যাম্পিয়ন হয় ভারত। এর দুই বছর ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে। ২০১৩ সালে ধোনির নেতৃত্বেই ভারত ইংল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+