MS Dhoni: নতুন জীবন সুখের হোক, নববিবাহিত অনন্ত-রাধিকার জন্য বার্তা লিখলেন ধোনি
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের তারকারা। রাজনৈতিক, অভিনয় জগত থেকে শুরু করে খেলার দুনিয়া, নামি-দামি শিল্পপতিরা সকলেই অংশ নেন অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে স্বপরিবারে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে পরিবার সহ গিয়েছিলেন এমএল ধোনি। সাক্ষী ও জিভার সঙ্গে ধোনির ছবি আগেই ভাইরাল হয়েছিল। বিবাহ অনুষ্ঠান শেষে নবদম্পতির জন্য সোশ্যাল মিডিয়ায় বার্তাও দিলেন ক্যাপ্টেন কুল। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় থাকেন না ধোনি। কিন্তু অনন্ত-রাধিকার বিবাহের পরে বার্তা লিখেছেন মাহি। একইসঙ্গে বার্তা দিয়েছেন ধোনি পত্নী সাক্ষীও।

ধোনি পত্নী সাক্ষীও লিখেছেন, রাধিকা এবং অনন্ত, আপনার বিবাহের জন্য অভিনন্দন! রধিকার হাসি এবং অনন্তের সদয় হৃদয়ের মতো আপনার ভালবাসা উজ্জ্বল হয়ে উঠুক। তোমরা সারাজীবন সুখে থাকো, হাসিখুসি থেকো। অনেক ভালবাসা তোমাদের জন্য। - আমাদের পক্ষ থেকে সর্বদা প্রচুর ভালবাসা ও শুভেচ্ছা রইল। সাক্ষী সিং ক্যাপশন-সহ নবদম্পতির সাথে ছবি শেয়ার করেছেন।
ধোনি ও সাক্ষীর একাধিক ছবি সামনে এসেছে। এবার সামনে আসল বিয়ের পার্টিতে ধোনির নাচের ভিডিও। সর্বদা শান্ত স্বভাবের ধোনিকে দেখা গিয়েছে অন্য মেজাজে। মন খুলে নেচে অন্যান্য তারকাদের সঙ্গে উপভোগ করছেন অনন্ত-রাধিকার রাজকীয় বিয়ে। ধোনির নাচের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
আরও একটি ভিডিও ওই অনুষ্ঠান থেকে ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ভক্তদের আদরের 'মাহি ভাই' প্রতিভাবান কিপার ব্যাটার ইশান কিষানের সঙ্গেও জমিয়ে নাচছেন। ঘটনাচক্রে ইশান কিষান এই মুহূর্তে খেলছেন মুম্বই ইন্ডিয়ান্স দলে। যে দল আবার আম্বানিদের মালিকানাধীন।
১২ জুলাই, ২০২৪-এ অনন্ত আম্বানি তাঁর জীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছিলেন। এই বিয়ের আসর একটি দর্শনীয় ব্যাপার ছিল। বিয়েতে উপস্থিত বহু তারকা। ছিলেন আন্তর্জাতিক তারকারাও। বিয়ে করে জীবনের এক নতুন অধ্যায় শুরু করলেন অনন্ত-রাধিকা। সবার আশির্বাদ নিয়েই এই নতুন জীবনের পথে পা বাড়ালেন তাঁরা। বিবাহে এমন বর্ণময় অনুষ্ঠান খুবই কম হয়েছে। বছরের সবচেয়ে চর্চিত বিয়ে। যে বিয়ের সাত মাস আগে থেকে শুরু হয় সেলিব্রেশন।












Click it and Unblock the Notifications