২০২১ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি, দাবি প্রাক্তন বোর্ড কর্তার

২০২১ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি, দাবি প্রাক্তন বোর্ড কর্তার

দেশের হয়ে ধোনির অবসর জল্পনা নিয়ে ভারতীয় ক্রিকেটে যখন আলোচনা তুঙ্গে, তখন প্রাক্তন ভারত অধিনায়ক, আইপিএল খেলছে জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংস কর্তা এন শ্রীনিবাসন। শুধু ২০২০ আইপিএলে নয়, ২০২১ আইপিএলে ধোনি চেন্নাইয়ের হয়ে খেলবেন বলে জানিয়ে দিলেন চেন্নাই কর্তা। তাঁকে ২০২১ সালে দক্ষিণী ফ্র্যাঞ্চাইজি রিটেন করতে চলেছে বলে জানিয়ে দিলেন শ্রীনি।

২০২১ পর্যন্ত খেলা চালিয়ে যাবেন ধোনি, বড় ঘোষণা

ইন্ডিয়া সিমেন্টসের এক অনুষ্ঠানে সিএসকে কর্তা জানিয়েছেন, 'ধোনিকে নিয়ে দেশজুড়ে অনেক কথা হচ্ছে। ঘন্টার পর ঘন্টার ধোনির অবসর নিয়ে নানা আলোচনা চলছে। ধোনি কখন অবসর নেবে, সেটাই এখন সবার প্রশ্ন। আমি জানি মাহি এবছর আইপিএল খেলবে। শুধু তাই নয়, পরের বছর আইপিএল নিলামে ও অংশ নেবে এবং ওকে রিটেন করা হবে।ধোনি ২০২১ সাল পর্যন্ত আইপিএল খেলবে, এই নিয়ে আমার মনে কোনও সংশয় নেই। '

শ্রীনি আরও জুড়েছেন, 'শেষবার ধোনির সঙ্গে যখন আমার কথা হয়েছিল, মাহি জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করবে বলেছিল। এবং ও কথা রেখেছে। মাহি নিজের কথা রাখতে জানে। কিন্তু প্রস্তুতিতে নেমে ওর ব্যাটিং কিন্তু আমাকে অবাক করছে। সাত মাস পরে প্রস্তুতি নেমে ও প্রতিটি বল ব্যাটের মাঝে খেলেছে। পেসার থেকে স্পিনার সবাইয়ের বিরুদ্ধে ব্যাটিং করেছে। কোনও জড়তা নেই। ধোনি রাঁচিতে যতদিন থাকছে প্র্যাকটিস করবে।'

উল্লেখ্য চলতি সপ্তাহে বোর্ডের পক্ষ থেকে ধোনিকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখা হয়েছে। যারপর তাঁর ক্রিকেট কেরিয়ার অস্তমিত বলে মনে করছে ক্রিকেটমহল। মাহি যদিও কোনো কিছুকে তোয়াক্কা না করে রাঁচিতে ঝাড়খণ্ড দলের সঙ্গে আইপিএল প্রস্তুতিতে নেমে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+