Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sakshi Dhoni: যন্ত্র সংগীতেও সাক্ষী ছিলেন পারদর্শী, ২১ বছরের ধোনি পত্নীকে দেখলে অবাক হবেন আপনিও

চার বছরের বেশি সময় হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বছরের একটা নির্দিষ্ট সময় তাঁকে আইপিএল-এর মঞ্চে দেখা যায়। প্রায় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল মহেন্দ্র সিং ধোনি। তবে শুধু কী মাহি। তাঁর স্ত্রী সাক্ষীও কোনও অংশে কম যান না। সম্প্রতি সাক্ষীর দুটো পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাক্ষী ধোনির সাম্প্রতিক ভাইরাল হওয়া ছবি দুটি তাঁর ২১ বছর বয়সের বলেই দাবি করা হয়েছে। এই ছবিতে তাঁকে ড্রাম বাজাতে দেখা গিয়েছে। ধোনি পত্নীর এই গুণের কথা এতদিন অপ্রকাশিতই ছিল। কিন্তু তিনি সংগীতের যন্ত্র বাজাতেও পারেন তা তাঁর এই পুরানো ছবিটি থেকেই প্রকাশ পেয়েছে। ছবিটি কত সালের বা কোথায় তা প্রকাশ্যে আসেনি।

Sakshi Dhoni

ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল টান ছিল সাক্ষীর। ফলে ড্রাম বাজাতে পারাটা তাঁর কাছে স্বাভাবিক ছিল। মহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী সিং রাওয়াতের বাবা রাঁচিতে একই সংস্থায় কর্মরত ছিলেন। ফলে দুই পরিবারের মধ্যে মিল ছিল। ধোনি ও সাক্ষী একে অপরকে ছোটবেলা থেকেই চিনতেন। কিন্তু পিতার কর্মসূত্রে দেরাদুনে চলে গিয়েছিলেন সাক্ষী এবং তাঁর পরিবার। শহর বদলানোয় তৈরি হয় দূরত্ব। কিন্তু ফের তাঁরা কাছাকাছি আসেন।

২০১০ সালের ৪ জুলাই বিয়ের পিঁড়িতে বসেছিলেন ধোনি। অনেক গোপনীয়তার বজায় রেখে সাক্ষীকে বিয়ে করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক।উপস্থিত ছিলেন দুই পরিবারের নিকট আত্মীয় ও তাঁদের বন্ধুরা।

দেখতে দেখতে এই দম্পতি ১৪ বছর কাটিয়ে ফেললেন।ধোনির বিয়ে ছিল মিডিয়ার নজরের বাইরে। প্রচারের আলোর বাইরে থেকে তিনি বিয়ে সারেন। তাঁর বিয়ের কয়েকদিন আগে অবশ্য সবাই জানতে পেরেছিলেন যে তিনি বিয়ে করছেন, তবে পাপরাৎজিদের এড়াতে পেরেছেন তিনি। তাঁর বিয়ের পর সবাই জানতে পারেন যে তিনি বিয়ে করেছেন। ধোনি ও সাক্ষীর একমাত্র কন্যাসন্তান জিভার জন্ম ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি।


নতুন বছরের শুরু থেকেই আইপিএলের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে। লোকসভা ভোটের বছরে এখনও আইপিএলের দিনক্ষণ সরকারিভাবে ঘোষণা করেননি বিসিসিআই। তবে এবারের আইপিএলেও চর্চার কেন্দ্রবিন্দুতে মহেন্দ্র সিং ধোনি।

এরপর বিগত কয়েক মাসে এমএস ধোনির আইপিএল ২০২৪-এ খেলা বা না খেলা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। অনেকেই এই নিয়ে জল্পনা শুরু করে ছিলেন। কিন্তু, এখন সে সব কিছুর অবসান ঘটেছে। কারণ ধোনিকে রেখেই ২০২৪ সালের আইপিএলের দল সাজিয়েছে সিএসকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+